শিরোনাম:
●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৬ মার্চ ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা » ব্রাজিলকে হারিয়ে মরক্কোর ঐতিহাসিক জয়
প্রথম পাতা » খেলাধুলা » ব্রাজিলকে হারিয়ে মরক্কোর ঐতিহাসিক জয়
১০৬০ বার পঠিত
রবিবার, ২৬ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রাজিলকে হারিয়ে মরক্কোর ঐতিহাসিক জয়

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: সাফল্যের ধারা অব্যাহত রাখলো মরক্কো। এবার উত্তর আফ্রিকার দলটি ইতিহাস গড়ে হারিয়ে দিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ও হেভিওয়েট ব্রাজিলকে।

ঘরের মাঠ ইবনে বতুতা স্টেডিয়ামে আজ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মরক্কানরা ২-১ গোলে জয় তুলে নিয়েছে। লাতিন জায়ান্টদের বিপক্ষে এটাই তাদের প্রথম জয়।

নতুন চেহারার ব্রাজিল দলটি আদতে স্বাগতিকদের সেভাবে পরীক্ষার মুখেই ফেলতে পারেনি। উল্টো আক্রমণের পসরা সাজিয়ে বসা মরক্কো এগিয়ে যায় প্রথমার্ধে।

গোছানো আক্রমণ থেকে ২৯তম মিনিটে দুর্দান্ত এক গোল আদায় করে নেন স্ট্রাইকার সোফিয়ানে বোফাল। কিন্তু মরক্কো গোলরক্ষক ইয়াসিন বুনোর ভুল কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ব্রাজিল। অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো ৬৭তম মিনিটে করেন গোলটি।
কিন্তু ৭৯তম মিনিটে ব্রাজিলের চূড়ান্ত সর্বনাশ হয় ডিফেন্সের ভুলেই। বক্সে আলগা বল পেয়ে তা দারুণভাবে কাজে লাগান মরক্কান মিডফিল্ডার আবদেলহামিদ সাবিরি। শেষ পর্যন্ত যা জয়সূচক গোলে পরিণত হয়। বাকি সময়েও স্বাগতিকরা ব্রাজিলকে চাপে রাখে। তাছাড়া কানায় কানায় পূর্ণ গ্যালারি থেকে অকুণ্ঠ সমর্থন তো আছেই। যা দারুণভাবে উজ্জীবিত রেখেছে বিশ্বকাপের নায়কদের।

অন্যদিকে কাতার বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামা ব্রাজিল দলে ছিলেন না মূল তারকাদের কয়েকজন। এর মধ্যে ইনজুরির কারণে তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র যে খেলবেন না, তা আগেই নিশ্চিত ছিল। তার অবর্তমানে জুটি বাঁধেন ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। এছাড়া অভিষেক হয়েছে তরুণ স্ট্রাইকার রনির। তবে সেভাবে নজর কাড়তে পারেননি কেউই। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

অবশ্য ব্রাজিলের এমন হার অস্বাভাবিক নয়। কারণ গত বিশ্বকাপে তাদের চেয়ে ঢের ভালো ফল করেছে মরক্কো। সেলেসাওরা কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল। ওই ধাক্কায় দায়িত্ব ছাড়েন সেসময়ের ব্রাজিল কোচ তিতে। এখন পর্যন্ত তার বিকল্প খুঁজে পায়নি ব্রাজিল। অনূর্ধ্ব-২০ দলের কোচ রামোন মেনেজেসকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে। অবশ্য তার অধীনে শুরুটা হার দিয়েই হলো।

অন্যদিকে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠেছিল মরক্কো। যদিও শেষ চারে তারা ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয়। কিন্তু ফরাসিদের কঠিন লড়াই উপহার দিয়েছিল তারা। এবার তারা হারালো ব্রাজিলকে। সবমিলিয়ে ওয়ালিদ রেগ্রাগুইয়ের শিষ্যদের এখন দারুণ সুসময়। আগামী ২৮ মার্চ আরও একটি প্রীতি ম্যাচ খেলবে তারা, যেখানে তাদের প্রতিপক্ষ পেরু। তবে ব্রাজিল এই মার্চে আর আন্তর্জাতিক ম্যাচ খেলবে না।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী