বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের সাংবাদিকদের বিষয়ে বিদেশি বিবৃতি ‘আমলে নিচ্ছে না সরকার- পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশের সাংবাদিকদের বিষয়ে বিদেশি বিবৃতি ‘আমলে নিচ্ছে না সরকার- পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: প্রথম আলোর সাংবাদিক গ্রেফতারের বিষয়টি নিয়ে পশ্চিমা বিশ্বের অনেক দেশ ও সংস্থা বিবৃতি দিচ্ছে। তবে সেগুলো আমলে নিচ্ছে না সরকার। এ ধরনের মন্তব্য বা বিবৃতি সরকারের জন্য বাধার কারণ নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার (৩০ মার্চ) স্থানীয় এক হোটেলে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের সুরক্ষার জায়গাটি কোথায়? বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের ভাষা আন্দোলন, ৩০ লাখ শহীদের আত্মদান, এটি এত ঠুনকো নয়….। আমাদের সবার দায়িত্ববান হওয়ার প্রয়োজন আছে এবং যেটাই হোক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশকে শক্ত হাতে সঠিক দিকনির্দেশনা দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাবেন। এ ধরনের মন্তব্য, বিবৃতি বা অন্য কোনও কিছু– এগুলো কখনও বাধা হয়ে দাঁড়ায়নি এবং হবেও না।’
সবারই একটি চ্যালেঞ্জ আছে রাষ্ট্র পরিচালনা করতে গেলে, এ কথা জানিয়ে তিনি বলেন, ‘যে দেশগুলো বিবৃতি দেয়, সেখানে আইন করা হয়েছে যে রাস্তায় দাঁড়িয়ে একটি গাড়ির পথরোধ করে দাবি প্রতিষ্ঠার চেষ্টা করা হলে সাত বছরের জেল হবে। সে দেশেও আইন পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামছে।’
তিনি বলেন, ‘আমি বিবৃতি দেখিনি। এটির টেকনিক্যাল বিষয়টি দেখার দায়িত্ব তথ্য মন্ত্রণালয়ের। আর আইনগত বিষয়টি দেখার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছরে বাংলাদেশের যে অর্জন, শুধু অর্থনীতিতেই নয়, দায়বদ্ধতার ক্ষেত্রেও আমাদের যে অর্জন– পৃথিবীর বেশিরভাগ দেশে সেটি নেই। সে জায়গা থেকে বলতে চাই, এ ধরনের ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তিতে ন্যূনতম আঁচড়ও পড়বে না।’




বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান 