রবিবার, ২ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি দায়িত্বে- রাশিয়া
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি দায়িত্বে- রাশিয়া
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেয়েছে রাশিয়া। নিয়মানুযায়ী পুরো এপ্রিল মাস এ দায়িত্ব পালন করবে দেশটি।
এদিকে রাশিয়া সভাপতির দায়িত্ব পাওয়ায় ক্ষুব্ধ ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিষয়টিকে ‘হাস্যকর’ বলে আখ্যায়িত করেছেন।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী এটিকে এপ্রিল ফুলের সবচেয়ে সেরা তামাশা বলে মন্তব্য করেছেন।জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশ পর্যায়ক্রমে এক মাস করে সভাপতির দায়িত্ব পালন করে থাকে। সর্বশেষ রাশিয়া এই দায়িত্ব পেয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে, যখন তারা ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ শুরু করেছিল।
নিরাপত্তা পরিষদের সভাপতির ভূমিকা মূলত পদ্ধতিগত দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ।তবে জাতিসংঘে রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া রুশ বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সিকে বলেছেন, তিনি নিরাপত্তা পরিষদে কয়েকটি বিতর্ক পরিচালনা করবেন, এর মধ্যে একটি অস্ত্র নিয়ন্ত্রণ সম্পর্কিত।
তিনি বলেন, বর্তমান একক-মেরুভিত্তিক বিশ্বব্যবস্থাকে প্রতিস্থাপন করবে যে নতুন বিশ্বব্যবস্থা, সেটি নিয়েও তিনি আলোচনা করবেন।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 