রবিবার, ২ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | তথ্যপ্রযুক্তি | শিরোনাম | সাবলিড » খরচ কমানোর ঘোষণা গুগলের
খরচ কমানোর ঘোষণা গুগলের
বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: আবারও খরচ কমানোর ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট গুগল। গুরত্বপূর্ণ বিষয়ে, বিশেষ করে এআই সংক্রান্ত প্রজেক্টে এখন থেকে বেশি বিনিয়োগ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিজনেস ইনসাইডারের বরাতে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।
গুগল তাদের অভ্যন্তরীণ কর্মীদের এক মেমোতে বলেছে, ‘আমরা আমাদের অফিসের পরিষেবাগুলোকে নতুন হাইব্রিড ওয়ার্ক-সপ্তাহের সঙ্গে সামঞ্জস্য করছি।
ফলে ক্যাফে, মাইক্রোকিচেন এবং অন্যান্য সুবিধাগুলো কীভাবে এবং কখন ব্যবহার করা হচ্ছে তার সমন্বয় করা হবে। তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। যেটি কম ব্যবহার করা হবে, সেটা বন্ধ করা হবে। সঙ্গে সঙ্গে বিকল্প ভাবা হবে।
এ মেমো প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার রাউথ প্ররাথ ও সার্স লিড প্রভাকর রাঘবন স্বাক্ষর করেন।
গুগল দাবি করেছে, এ ধরনের সিদ্ধান্ত তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ হিসেবে প্রতিষ্ঠানটি তাদের চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিবেশ, এবং প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন বিনিয়োগের সুযোগকে দাঁড় করিয়েছে।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 