শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
রবিবার, ২ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » অর্থনীতি | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » ডলারের বিকল্প: রুপিতে ভারত-বাংলাদেশ বাণিজ্যের উদ্যোগ
প্রথম পাতা » অর্থনীতি | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » ডলারের বিকল্প: রুপিতে ভারত-বাংলাদেশ বাণিজ্যের উদ্যোগ
১৪৬০ বার পঠিত
রবিবার, ২ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডলারের বিকল্প: রুপিতে ভারত-বাংলাদেশ বাণিজ্যের উদ্যোগ

---বিবিসি২৪নিউজ,অর্থনৈতিক প্রতিবেদক ঢাকা: বাংলাদেশ যাতে ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্য করতে পারে, সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। বিষয়টি এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক জানিয়েছেন, মার্কিন ডলারের পরিবর্তে রুপি ব্যবহার করে ভারত-বাংলাদেশ বাণিজ্য পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। কিছু দ্বিপাক্ষিক সমস্যা রয়েছে।

সেগুলোর সমাধানের কাজ চলছে। ইতিবাচক সিদ্ধান্ত হবে বলে আশা করছি।

দুদেশের মধ্যে বড় ধরনের বাণিজ্য ঘাটতি রয়েছে। ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ ভারতে ২০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছিল। এর বিপরীতে বাংলাদেশ ভারত থেকে পণ্য আমদানি করেছিল এক হাজার ৬১৯ কোটি ডলারের। ঘাটতির পরিমাণ এক হাজার ৪১৯ কোটি ডলার।

ভারতের সঙ্গে বাংলাদেশের এত বড় অঙ্কের বাণিজ্যে রুপির ব্যবহার শুরু হবে। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সব ধরনের পর্যালোচনা করেছে। এটি পর্যায়ক্রমে বাড়বে।

এলসি খোলার জন্য নির্দিষ্ট ডলার কোটা থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে বলেন, ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী এলসি খোলা হবে। আমরা রপ্তানির চেয়ে বেশি আমদানি করছি ভারত থেকে। এ জন্য বাণিজ্য ঘাটতি রয়েছে। ফলে ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্য করার ক্ষেত্রে এ বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

নাম না প্রকাশের শর্তে বাংলাদেশ ব্যাংকের অন্য একটি দায়িত্বশীল সূত্র জানায়, ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্য করতে হলে ভারত ও বাংলাদেশের ব্যাংকের সঙ্গে রুপি ব্যবহারের জন্য পৃথক চুক্তিতে সই করতে হবে। এগুলো নিয়ে কাজ চলছে।

ভারতের সঙ্গে বাণিজ্যের বিষয়ে দুদেশের ব্যবসায়ীরাও প্রস্তুতি নিচ্ছেন। দুই দেশের বাণিজ্যের পুরো চিত্র ইতোমধ্যে ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি একটি প্রস্তাব আকারে বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েছে।

গত বছরের ২২-২৩ ডিসেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাণিজ্যবিষয়ক বাংলাদেশ-ভারত মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারত উভয় দেশের জন্য বাণিজ্যের মাধ্যম হিসাবে রুপি চালু করার প্রস্তাব করেছিল।

এরপর চলতি এ বছর ২৪-২৫ ফেব্রুয়ারি ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত জি-২০ দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকের ফাঁকে বিনিময় মুদ্রা হিসাবে ডলারের বিকল্প বিষয় নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছিল।

সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস মার্কিন ডলারের পরিবর্তে রুপি ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।



এ পাতার আরও খবর

বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
জেট ফুয়েলের দাম বাড়লো  ৮০ শতাংশ জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান
বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প