শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
সোমবার, ৩ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » সাংবাদিক শামসুজ্জামানকে যে কারণে গ্রেফতার করা হয়েছিল- পররাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » সাংবাদিক শামসুজ্জামানকে যে কারণে গ্রেফতার করা হয়েছিল- পররাষ্ট্রমন্ত্রী
৬০৬ বার পঠিত
সোমবার, ৩ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিক শামসুজ্জামানকে যে কারণে গ্রেফতার করা হয়েছিল- পররাষ্ট্রমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দৈনিক প্রথম আলোর কর্মী শামসুজ্জামানকে ‘সাংবাদিক হিসেবে নয়, বরং শিশু নির্যাতনকারী’ হিসেবে গ্রেফতার করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সোমবার ড. মোমেন বলেন, আমাদের তথ্যমতে, তিনি গ্রেফতার হয়েছেন শিশু নির্যাতনের জন্য। তিনি শিশুকে নির্যাতন করেছেন এবং শিশুকে অপব্যবহার করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে এই দাবি করছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ছবি দেখেছি। কেন আপনারা দেখেননি? তিনি বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী শিশু নির্যাতন করা হলে শাস্তি দেওয়া হয়।

এর আগে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি শামসুজ্জামানকে গ্রেফতার নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদে বলা হচ্ছে, জীবনযাত্রার মান নিয়ে প্রতিবেদন করার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এই তথ্যটি সম্পূর্ণ ভুল ও বানোয়াট। কারণ তাকে গ্রেফতার করা হয়েছে ‘চাইল্ড অ্যাবিউজ ও চাইল্ড এক্সপ্লয়েটেশন’-এর জন্য।

এদিকে জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়েছেন সাংবাদিক শামসুজ্জামান। জামিনের কাগজপত্র আদালতে পৌঁছার পর সোমবার সন্ধ্যা ৬টা ২২ মিনিটের দিকে জামিনে মুক্ত হন শামসুজ্জামান। এর পর তিনি কারাগার থেকে বের হয়ে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ। এর আগে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত ২০ হাজার টাকার মুচলেকায় শামসুজ্জামানকে জামিন দেন।

এর আগে ২৯ মার্চ ভোর রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিচয়ে কিছু লোক সাভারের বাসা থেকে শামসুজ্জামান শামসকে তুলে নেয়। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া দুটি মামলার মধ্যে একটিতে তাকে গ্রেফতার দেখানো হয়।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প