শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ৫ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে বৈঠকে বসছেন ইরান-সৌদি পররাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে বৈঠকে বসছেন ইরান-সৌদি পররাষ্ট্রমন্ত্রী
৭২১ বার পঠিত
বুধবার, ৫ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে বৈঠকে বসছেন ইরান-সৌদি পররাষ্ট্রমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: চীনের মধ্যস্থতায় দেশটির রাজধানী বেইজিংয়ে গত ১০ মার্চ স্বাক্ষরিত এক চুক্তির মাধ্যমে দীর্ঘ সাত বছরের বৈরিতার অবসান ঘটায় মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ ইরান ও সৌদি আরব। এবার সেই বেইজিংয়েই বৈঠকে বসতে যাচ্ছেন দুই মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া বুধবার এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার চীনের আমন্ত্রণে বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান।

এর আগে গত ১০ মার্চ বেইজিংয়ে বৈঠকে বসেন রিয়াদ ও তেহরানের কূটনীতিকরা। এতে মধ্যস্থতা করেন চীনের এক শীর্ষ কূটনীতিক। এর পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর হয়।

চীন ওই চুক্তি স্বাক্ষরের ঘটনাকে স্বাগত জানিয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের দ্রুত বৈঠকে বসার কথা। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার বৈঠকে বসছেন আবদুল্লাহিয়ান ও ফয়সাল বিন ফারহান।

এ ছাড়া চুক্তি স্বাক্ষরের দুই মাসের মধ্যে উভয় দেশের দূতাবাস ও কূটনৈতিক মিশন চালু করার কথা। বেইজিংয়ে চুক্তি স্বাক্ষরের পর বিগত তিন সপ্তাহে অন্তত তিন দফা টেলিফোনে কথা বলেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সর্বশেষ গত রোববার টেলিফোনে আলাপ করেন সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা। ওই সময় তারা দ্বিপক্ষীয় বৈঠকের ব্যাপারে কথা বলেন।

তার আগে বিগত কয়েক মাস ধরেই দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় শুরু করার ব্যাপারে আলোচনা চালিয়ে আসছিল ইরান ও সৌদি আরব। ২০১৬ সালে সৌদি আরবে এক শিয়া আলেমের মৃত্যুদণ্ড কার্যকর এবং এর প্রতিবাদে তেহরানে অবস্থিত সৌদি দূতাবাসে বিক্ষুব্ধ জনতার হামলা কেন্দ্র করে দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক স্থগিত হয়ে যায়।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না