শনিবার, ৮ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা
রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন নিউজিল্যান্ডের সদ্য সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। সেইসঙ্গে নেতৃত্বের ভূমিকার পথে মাতৃত্বকে বাধা হিসেবে না দেখার জন্য নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ওয়েলিংটনে গত বুধবার পার্লামেন্টে সমাপনী ভাষণে তিনি এ কথা জানান। ৪২ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জেনেছি যে আমিই হতে পারতাম সেরা মা।
আপনি সেই ব্যক্তি হতে পারেন এবং পার্লামেন্টে আসতে পারেন। ’
২০১৭ সালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন জেসিন্ডা। ২০১৮ সালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বরত অবস্থায় সন্তান জন্ম দেন তিনি। জেসিন্ডা দ্বিতীয় কোনো বিশ্বনেতা, যিনি দায়িত্বরত অবস্থায় মা হন।
এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো দায়িত্বরত অবস্থায় সন্তান জন্ম দিয়েছিলেন।
দৃঢ় নেতৃত্বের জন্য তিনি বিশ্বব্যাপী প্রশংসিত জেসিন্ডা। গত জানুয়ারিতে তার পদত্যাগের ধাক্কা আসে। তিনি একজন সংকট মুহূর্তে ব্যবস্থাপক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন যিনি তার পাঁচ বছরের প্রিমিয়ার শিপ চলাকালীন তার দেশকে সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন দিনের মধ্য দিয়ে নেতৃত্ব দেন।
এর মধ্যে ২০১৯ সালে দুটি মসজিদে ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলা যা ৫১ জন মুসল্লিকে হত্যা করেছিল, সেই বছরেই একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ২২ জন মারা যান। সেই সঙ্গে যুক্ত হয় করোনা মহামারির ধাক্কা।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 