শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » মিয়ানমারের সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ১০০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » মিয়ানমারের সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ১০০
৪৫৯ বার পঠিত
মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিয়ানমারের সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ১০০

---বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্ক: মিয়ানমারের মধ্যাঞ্চলে জান্তাবিরোধীদের এক অনুষ্ঠানে আজ মঙ্গলবার দেশটির সেনাবাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ১০০ জন নিহত হয়েছেন। গণমাধ্যম ও স্থানীয় প্রতিরোধ আন্দোলনের সদস্যরা এ তথ্য জানান।ইয়াঙ্গুন থেকে ১১০ কিলোমিটার পশ্চিমে সাগাইং অঞ্চলের বাসিন্দাদের বরাত দিয়ে বিবিসি বার্মিজ, রেডিও ফ্রি এশিয়া (আরএফএ) এবং ইরাবদি নিউজ পোর্টালের খবরে বলা হয়, এ হামলায় সাধারণ মানুষসহ ১০০ জনের মৃত্যু হয়েছে।

তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে নিজেদের পক্ষ থেকে এ খবরের সত্যতা যাচাই করতে পারেনি। এমনকি জান্তা সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) একজন সদস্য, যিনি জান্তাবিরোধী মিলিশিয়া, তিনি রয়টার্সকে বলেন, স্থানীয় পর্যায়ে তাঁদের একটি দপ্তর খোলার অনুষ্ঠানে যুদ্ধবিমান থেকে এ হামলা চালানো হয়েছে।

পিডিএফের ওই সদস্য নাম না প্রকাশ করার শর্তে বলেন, ‘এখনো নিহতের প্রকৃত সংখ্যা জানা যায়নি। আমরা এখনো সব মরদেহ উদ্ধার করতে পারিনি।’

আল–জাজিরার খবরে বলা হয়, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সরকারকে হটিয়ে ক্ষমতায় বসে সামরিক জান্তা। এর বিরুদ্ধে দেশটিতে শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু হলে নিরাপত্তা বাহিনী কঠোরভাবে দমন করে। রক্তক্ষয়ী এ অবস্থাকে জাতিসংঘের বিশেষজ্ঞরা ও অন্যরা গৃহযুদ্ধ বলে অভিহিত করেছেন। জাতিসংঘের তথ্যমতে, সেনা অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত অন্তত ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

গত অক্টোবরে কাচিন রাজ্যে একটি কনসার্টে বিমান হামলা চালানো হয়েছিল। এতে অন্তত ১০০ জন নিহত হয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন শিল্পী ও সশস্ত্র জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যরা। এরপর যত হামলা হয়েছে, তার মধ্যে আজকের হামলাটি ভয়ংকর।নির্বাসনে থাকা মিয়ানমারের গণতন্ত্রপন্থী সরকার দ্য ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট এ হামলার নিন্দা জানিয়েছে। তারা এটিকে ‘সাধারণ মানুষের বিরুদ্ধে আরেকটা (সামরিকদের) চরম শক্তির নির্বিচার ব্যবহারের উদাহরণ’ বলে মন্তব্য করেছে।

মানবাধিকার গ্রুপ, নৃতাত্ত্বিক সংখ্যালঘু বিদ্রোহী এবং গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত মাসে মিয়ানমারের উত্তর–পশ্চিমে একটি গ্রামে বিমান হামলায় শিশুসহ অন্তত আটজন সাধারণ মানুষ নিহত হন।

জান্তা সরকার বেসামরিক নাগরিকদের নৃশংসতা চালাচ্ছে বলে যে আন্তর্জাতিক অভিযোগ আছে, তা অস্বীকার করেছে। উল্টো তাদের ভাষ্য যে ‘সন্ত্রাসীরা’ দেশকে অস্থিতিশীল করতে বদ্ধপরিকর, তাদের বিরুদ্ধে এ লড়াই। পশ্চিমা দেশগুলো জান্তা সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না