বুধবার, ১২ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারতে সামরিক স্টেশনের ভেতর গুলি, নিহত ৪
ভারতে সামরিক স্টেশনের ভেতর গুলি, নিহত ৪
বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ,দিল্লি থেকে: ভারতের পাঞ্জাবে একটি সামরিক স্টেশনের ভেতর গুলির ঘটনায় অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১২ এপ্রিল) ভোরে ভাটিন্ডা সামরিক স্টেশনে এ ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর সাউথ ওয়েস্টার্ন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার পর থেকেই এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং কুইক রিঅ্যাকশন টিম ভেতরে তল্লাশি চালাচ্ছে।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ভাটিন্ডা সামরিক স্টেশনের ভেতর স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে গুলি চালানোর খবর পাওয়া গেছে। স্টেশনে কুইক রিঅ্যাকশন টিম সক্রিয় করা হয়েছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং সব গেট বন্ধ করে দেওয়া হয়েছে। ভেতরে তল্লাশি অভিযান চলছে।
এ ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও বিশদ বিবরণ পাওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
ভাটিন্ডার জ্যেষ্ঠ পুলিশ সুপার জিএস খুরানা বলেছেন, পুলিশের একটি দল সামরিক স্টেশনের বাইরে অপেক্ষা করছে। সেনাবাহিনী এখনো তাদের প্রবেশের অনুমতি দেয়নি।
তিনি বলেছেন, ঘটনাটি কোনো সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে না। এটি ‘অভ্যন্তরীণ বিষয়’ হতে পারে।
ভারতীয় প্রতিরক্ষা সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভাটিন্ডা সামরিক স্টেশনের ভেতর এখনো অজ্ঞাত সংখ্যক বন্দুকধারী ঘুরে বেড়াচ্ছে এবং তাদের কাছে গোলাবারুদ রয়েছে।
সেনাবাহিনী বলেছে, দু’দিন আগে একটি রাইফেল এবং ২৮ রাউন্ড গুলি হারিয়ে গিয়েছিল।সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, গুলির ঘটনা সম্ভবত সামরিক স্টেশনের অফিসার্স মেসের ভেতর ঘটেছে।




হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা 