শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্র-বাংলাদেশ প্রধানমন্ত্রীর বক্তব্যে সম্পর্কে প্রভাব পড়বে না
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্র-বাংলাদেশ প্রধানমন্ত্রীর বক্তব্যে সম্পর্কে প্রভাব পড়বে না
৮৯২ বার পঠিত
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ প্রধানমন্ত্রীর বক্তব্যে সম্পর্কে প্রভাব পড়বে না

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: জাতীয় সংসদে যুক্তরাষ্ট্রকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জের ধরে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।তিনি জানান, জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও’র আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ থেকে ২৮ এপ্রিল জাপান সফর করবেন বলে সিদ্ধান্ত হয়েছে। এ সফরকালে ৮ থেকে ১০টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা আছে।

সরকারপ্রধান হিসেবে শেখ হাসিনা ১৯৯৭ সালে প্রথম জাপান সফর করেন। এরপর ২০১০, ২০১৪, ২০১৬ এবং সর্বশেষ ২০১৯ সালে টোকিও সফর করেন তিনি। এবারের সফর দেশটিতে তার ষষ্ঠ সফর হতে যাচ্ছে।

মুখপাত্র জানান, ১২ মে ঢাকায় শুরু হচ্ছে ইন্ডিয়ান ওশেন কনফারেন্স। ১৩ মে হবে বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক। ইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় আগামী ১২-১৩ মে ঢাকায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে ‘ইন্ডিয়ান ওশেন কনফারেন্স’ এর ষষ্ঠ আসর হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন আয়োজনের ব্যাপারে নীতিগত অনুমোদন দিয়েছেন। তিনি ১২ মে সম্মেলনের উদ্বোধন করবেন। ১২ মে সম্মেলন উদ্বোধনের আগে বেশ কয়েকটি প্রাক-সম্মেলন কর্মশালা হবে। ১৩ মে মন্ত্রী পর্যায়ের অধিবেশন হবে।

সেহেলী সাবরীন জানান, মরিশাসের রাষ্ট্রপতি সম্মেলনে অংশগ্রহণ করতে ইতোমধ্যে সম্মতি দিয়েছেন। ভুটান ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী, জাপানের ভাইস মিনিস্টার সম্মেলনে অংশগ্রহণ নিশ্চিত করেছেন। এছাড়াও বিভিন্ন সেক্টরের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, আন্তর্জাতিকভাবে স্বনামধন্য প্যানেলিস্ট, শিক্ষাবিদ, গবেষকগণ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

ব্রিফিংয়ে জানানো হয়, সম্মেলনটি মূলত ভারত মহাসাগরের উপকূলবর্তী দেশগুলোকে নিয়ে আয়োজন করা হলেও এতে পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা হয়ে থাকে। এ পর্যন্ত সর্বমোট ৫টি সম্মেলন যথাক্রমে: সিঙ্গাপুর (২০১৬), শ্রীলঙ্কা (২০১৭), ভিয়েতনাম (২০১৮), মালদ্বীপ (২০১৯) এবং সংযুক্ত আরব আমিরাতে (২০২১) অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠ আসরটি বাংলাদেশে হতে যাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আঞ্চলিক রাজনৈতিক পরিমণ্ডলে আমাদের নিকটতম প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব এবং পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক এবং ভূ-অর্থনৈতিক বাস্তবতার নিরিখে বাংলাদেশে সম্মেলনটি আয়োজন বিশেষ গুরুত্ব বহন করে।



এ পাতার আরও খবর

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ:  প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?