শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে দাবদাহের মধ্যে ভোরের দিকে “নিচু মেঘ”দেখা যাচ্ছে
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে দাবদাহের মধ্যে ভোরের দিকে “নিচু মেঘ”দেখা যাচ্ছে
৬৩৩ বার পঠিত
মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে দাবদাহের মধ্যে ভোরের দিকে “নিচু মেঘ”দেখা যাচ্ছে

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: ছবি: ইমন মিয়া: দেশের বেশির ভাগ অঞ্চলে দিনভর থাকছে প্রখর রোদ, চলমান দাবদাহে, কাঠফাটা গরম। সেখানে ময়মনসিংহের কয়েকটি এলাকায় ভোরের দিকে দেখা যাচ্ছে ভিন্ন আবহাওয়া। কুয়াশাঝরা শীতের সকালের মতো থাকে চারপাশ। একটু দূরেই আর কিছু দেখা যায় না। রাস্তায় গাড়ি চলতে হয় হেডলাইট জ্বালিয়ে। দুই দিন ধরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলাজুড়ে এই আবহাওয়া অনেকের মধ্যেই কৌতূহল জাগিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শুধু ওই এলাকাতেই নয়, সপ্তাহখানেক আগে কুমিল্লা, পরে ফেনী, বাগেরহাটসহ দেশের আরও বেশ কয়েকটি এলাকায় ভোরের দিকে এমন আবহাওয়া দেখা গেছে। কেন এমনটা ঘটছে, তার ব্যাখ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা বলছেন, দেশের বিভিন্ন স্থানে কুয়াশার মতো যা দেখা যাচ্ছে, তাকে আসলে আবহাওয়াবিজ্ঞানের ভাষায় বলে ‘লো ক্লাউড’ বা নিচু মেঘ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে সাধারণত এ ধরনের মেঘের সৃষ্টি হয়।

এ ধরনের আবহাওয়া কি শুধু বাংলাদেশেই দেখা দিচ্ছে, এটা কি একেবারেই নতুন কিছু—এসব প্রশ্নের উত্তর খুঁজতে যুক্তরাষ্ট্রের মহাকাশবিষয়ক সংস্থা নাসাসহ ইউরোপের বিভিন্ন দেশের আবহাওয়াবিষয়ক গবেষণা সংস্থার তথ্য খতিয়ে দেখা হয়। সেখানেও এক যুগ ধরে ‘গ্রীষ্মকালীন কুয়াশা’ নিয়ে নানা ধরনের গবেষণা ও পর্যবেক্ষণ হাজির করা হচ্ছে। সেখানেও একই ধরনের কথা বলা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশের কয়েকজন আবহাওয়াবিদের সঙ্গে কথা হয়। তাঁরা প্রত্যেকেই প্রায় একই উত্তর দিয়েছেন।

আবহাওয়াবিদ শাহীনুর ইসলাম বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও গ্রীষ্মকালে এ ধরনের নিচু মেঘ তৈরি হচ্ছে। এর ব্যাখ্যায় তিনি বলেন, মূলত সারা দিন প্রচণ্ড দাবদাহের কারণে দেশের ভেতরের জলাশয় ও নদ-নদী থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প তৈরি হচ্ছে। আর বাতাসে স্বাভাবিকের তুলনায় আর্দ্রতা কম থাকায় ওই জলীয় বাষ্প বাতাস শুষে নিচ্ছে। কিন্তু সন্ধ্যার পর বাতাসে আর্দ্রতা বাড়তে থাকে। সারা রাত ধরে আর্দ্রতা বেড়ে ভোরের দিকে তা স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায়।
---শাহীনুর ইসলাম বলেন, ভোরের দিকে সূর্যের আলো পড়ার সঙ্গে সঙ্গে বাতাসে থাকা ওই অতিরিক্ত জলীয় বাষ্প কুয়াশার মতো করে ভাসতে থাকে, যা দেখে নিচু মেঘের মতো মনে হয়েছে।

আবহাওয়াবিদরা আরও বলছেন, রাতের আকাশ মেঘমুক্ত থাকায় ভূপৃষ্ঠ খুব ঠান্ডা হয়। তাপ বিকিরণ করে ভোর থেকে সকাল ৮টার মধ্যে তাপমাত্রা দ্রুত কমে ২৫-২৬ ডিগ্রি সেলসিয়াসে চলে আসে। এই তাপমাত্রা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া তৈরি করে। এ ছাড়া যেখানে তাপমাত্রার ওঠানামা বেশি, সেখানেই কুয়াশা তৈরির সুযোগ বেশি থাকে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প