বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাকিস্তানে ৭ শিক্ষককে গুলি করে হত্যা
পাকিস্তানে ৭ শিক্ষককে গুলি করে হত্যা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় গুলির পৃথক ঘটনায় সাত শিক্ষকসহ অন্তত আট জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার কুররাম জেলায় জেলা সদর হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপারিনটেনডেন্ট কায়সার আব্বাস এ তথ্য জানিয়েছেন।
আব্বাস ডন অনলাইনকে জানান, প্রথম গোলাগুলির ঘটনাটি ঘটে শালোজান রোডে। ওই ঘটনায় একজন নিহত হয়। এর কিছুক্ষণ পর, একটি স্কুলে অন্য একটি গুলিবর্ষণের ঘটনায় সাত শিক্ষক নিহত হন।
এ ব্যাপারে পুলিশের তাৎক্ষনিক মন্তব্য পাওয়া যায়নি।
সাম্প্রতিক মাসগুলিতে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে। এর বেশিরভাগ খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তানে। এই এলাকা দুটিতে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নভেম্বর মাসে সরকারের সাথে যুদ্ধবিরতি শেষ করেছে।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 