শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ৫ মে ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পিএসজি ছাড়ছেন মেসি
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পিএসজি ছাড়ছেন মেসি
১০৩৮ বার পঠিত
শুক্রবার, ৫ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পিএসজি ছাড়ছেন মেসি

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: টানা ২০ বছর স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় কাটিয়ে গেল-২০২১ সালে ফরাসি ক্লাব পিএসজিতে ২ বছরের চুক্তিতে যোগদান করেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। চলতি বছরের আগামী ৩০ জুন চুক্তি শেষ হবে লিওনেল মেসির শোনা যাচ্ছে তিনি আর চুক্তি বাড়াবে না ফরাসি এ ক্লাবটির সঙ্গে। তবে এরপরে কোনো ক্লাবে দেখা যাবে এ মহাতারকাকে তা এখন পর্যন্ত জানা যায়নি। কিন্তু তাকে ভেড়াতে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল, যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি ইতিমধ্যে লোভনীয় অফার করে বসে আছে। এর সঙ্গে মেসিকে পুনরায় দলে টানতে চেষ্টা করছে তার সাবেক ক্লাব বার্সেলোনাও।

লিওনেল মেসি।

সম্প্রতি পিএসজি কোচের কথা অমান্য করে সপরিবারে সৌদি ভ্রমণে গিয়েছেন লিওনেল মেসি। এরপরই শাস্তি নেমে আসে তার ওপর। মেসিকে করা হয় দুই সপ্তাহর জন্য নিষিদ্ধ আর এরপরই সামনে আসে পিএসজিতে আর থাকছেন না তিনি। গত বুধবার এ বিষয়টি সামনে আনেন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। এক টুইটবার্তায় তিনি বলেন, ‘মেসি ও পিএসজির সম্পর্ক শেষের পথে। আগামী জুনেই সাত বারের ব্যালন ডি-অর জয়ী প্যারিস ছাড়বেন।’ তবে মেসির এই সিদ্ধান্তের সম্পর্কে আরো এক মাস আগেই পিএসজিকে অবগত করেছেন মেসির বাবা হোর্হে মেসি। কারণ ফরাসি চ্যাম্পিয়নদের তাকে নিয়ে করা ভবিষ্যত্ পরিকল্পনা মেসির পছন্দ হয়নি। এছাড়া পিএসজি সমর্থকদের সঙ্গেও মেসির বনিবনা মিলছে না। তাকে বেশ কয়েক বারই মাঠে দুয়ো শুনতে হয়েছে।

---এদিকে মেসির ভবিষ্যত্ গন্তব্য নিয়ে বিভিন্ন জল্পনাকল্পনা চলছে। এরমধ্যে কোচের নিষেধাজ্ঞা অমান্য করে সৌদি ভ্রমণে যাওয়ায় নতুন এক মোড় নিয়েছে তার ভবিষ্যত্ নিয়ে। তখন প্রশ্ন ওঠে ‘তবে কি রোনালদোর মতো মেসিও পাড়ি জমাচ্ছেন সৌদিতে?’ কারণ পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই শোনা যাচ্ছে সেই লিগের আরেক ক্লাব আল হিলাল চড়া মূল্যে মেসিকে দলে ভেড়াতে চেষ্টা করে যাচ্ছে। কিন্তু না পরে অবশ্য জানা গিয়েছে মেসি সৌদি ভ্রমণে গিয়েছে অন্য কারণে। অনেক দিন আগে থেকেই সৌদি আরবের পর্যটন শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন মেসি।

পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী, গত সোমবার দেশটিতে ভ্রমণে যান তিনি। সৌদি সফরের বিভিন্ন আনন্দঘন মুহূর্তের ছবি নিয়মিত সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ারও করছেন তিনি। অন্যদিকে লোভনীয় অফারে তাকে দলে ভেড়াতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি। ডেভিড বেকহামের মালিকানাধীন মিয়ামি নাকি মেসিকে তার আর্থিক চাহিদার পুরোটাই মেটাতে পারবে বলে আশ্বাস দিয়েছে। সে সময় শোনা গিয়েছিল মেসিও কিছুটা সম্মতি দিয়েছে মিয়ামিতে যোগ দেওয়ার ব্যাপারে। তবে শেষ অবধি কোথায় যাবেন মেসি তা এখনো নিশ্চিত নয়।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না