মঙ্গলবার, ৯ মে ২০২৩
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইসরায়েলের বিমান হামলায় গাজায় নিহত ১০
ইসরায়েলের বিমান হামলায় গাজায় নিহত ১০
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।
আহতের সংখ্যাও অনেক।
সোমবার (৮ মে) দিবাগত রাত ২টার দিকে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
তবে আল জাজিরার আল সাইয়েদ জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ২টার দিকে গাজার বিভিন্ন অংশে আবাসিক ভবনে লক্ষ্য করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তিনি বলেন, ‘এটি খুব স্পষ্ট নয় যে, নিহতদের পরিচয় কী বা কতজন আহত হয়েছেন। শুধুমাত্র নিশ্চিত হওয়া গেছে, গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে ঘোষণা করা হয়েছে। ’
তিনি যোগ করেন, ‘যখনই আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়, সেখানে সবসময় (বেসামরিকদের মধ্যে) হতাহতের ঘটনা ঘটে। ’
ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলন মঙ্গলবার জানিয়েছে যে, তাদের তিন নেতা বিমান হামলায় নিহত হয়েছেন। তারা হলেন- জিহাদ আল-ঘান্নাম, খলিল আল-বাহতিনি এবং তারিক ইজ আল-দীন।
এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, স্ত্রী ও সন্তানসহ তাদের হত্যা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজা শহরের একটি আবাসিক ভবনের উপরের তলায় এবং দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের একটি বাড়িতে বিস্ফোরণ ঘটেছে।
ইসরায়েলের সেনাবাহিনী বলেছে যে, ‘অপারেশন শিল্ড অ্যান্ড অ্যারো’ নামের বিমান হামলাটি তিনজন ফিলিস্তিনি ইসলামিক জিহাদ সদস্যকে লক্ষ্য করে পরিচালনা করা হয়েছিল। তারা ইসরায়েলের সাম্প্রতিক রকেট হামলার জন্য দায়ী।




ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার 