শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ১০ মে ২০২৩
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে পাকিস্তানজুড়ে হরতালের ডাক
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে পাকিস্তানজুড়ে হরতালের ডাক
১৮৯৫ বার পঠিত
বুধবার, ১০ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে পাকিস্তানজুড়ে হরতালের ডাক

---বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে এর প্রতিবাদে দেশজুড়ে হরতালের ডাক দিয়েছেন তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর নেতারা।

বুধবার এই ধর্মঘট চলাকালে ‘উদীয়মান ফ্যাসিবাদের’ বিরুদ্ধে দেশবাসীকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন তারা, ‘সফল অথবা পুরোপুরি ব্যর্থ’ হওয়ার একটি সন্ধিক্ষণ এসে গেছে বলেও সমর্থকদের জানিয়েছেন তারা।

পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতারা ঘোষণা করেছেন, গ্রেপ্তার হওয়ার দুই দিন আগে ইমরান দেশব্যাপী জনসভা করার যে সিদ্ধান্ত অনুমোদন করেছিলেন তা অপরিবর্তিত থাকবে।

পাকিস্তানের গণমাধ্যম ডন অনলাইন জানিয়েছে, ইমরানের গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ্ মাহমুদ কুরেইশির আহ্বানে পরিস্থিতি পর্যালোচনা ও ব্যাপক প্রতিবাদ কর্মসূচী ঘোষণার উদ্দেশ্যে দলটির ‘জরুরি কমিটির’ একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

পিটিআইয়ের মহাসচিব আসাদ উমর জানান, পাকিস্তানের ‘সবচেয়ে বড় রাজনৈতিক নেতাকে’ গ্রেপ্তারের পর কুরেশির নেতৃত্বাধীন সাত সদস্যের কমিটি পার্টির কর্মসূচীর পরিকল্পনা ঘোষণা করবে। ইমরান এই কমিটি গঠন করেছেন।

উমর বলেন, “সারা বিশ্বকে দেখানো হচ্ছে, দেশে কোনো আইন নেই।

এদিকে কুরেইশি ইমরানের সমর্থনে দেশবাসীকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে বলেন, “মিথ্যা ও বানোয়াট মামলায় ইমরানকে আদালত প্রাঙ্গণ থেকে অপহরণ করা হয়েছে।”

সারা দেশজুড়ে প্রতিবাদ চলবে জানিয়ে কুরেশি জনগণকে শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ চালিয়ে যাওয়া আহ্বান জানান।

বুধবার ইসলামাবাদের পুলিশ লাইন্স গেস্ট হাউজের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “শান্তিপূর্ণ প্রতিবাদ আপনাদের সাংবিধানিক অধিকার, এটি বজায় রাখুন। আইন নিজের হাতে তুলে নিবেন না। আপনাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার জন্য অজুহাত খুঁজছে তারা, আপনাদের চাপে রাখার অজুহাত খুঁজছে, তাদের সে সুযোগ দিবেন না।”

তিনি জানান, মঙ্গলবার থেকেই প্রতিবাদকারীদের প্রতিবাদ করার সময় শান্তিপূর্ণ থাকার জন্য আহ্বান জানিয়ে আসছেন তিনি।

গ্রেপ্তারের পর ইমরানকে এই পুলিশ লাইন্স গেস্ট হাউজেই আটক করে রাখা হয়েছে। এখানে তার মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

---ইমরানের সমর্থকরা বুধবার রাজধানী ইসলামাবাদে মিছিল নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

রাজধানীতেই ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) হেফাজতে আছেন ইমরান, তাকে একটি দুর্নীতির মামলার গ্রেপ্তার করা হয়েছে। তার সমর্থকরা রাজধানীতে মিছিল নিয়ে এলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আরও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার বিকালে রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সাবেক প্রধানমন্ত্রী ইমরানকে গ্রেপ্তার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) ।

এর প্রতিবাদে পাকিস্তান পিটিআই এর কর্মী-সমর্থকরা দেশজুড়ে তীব্র বিক্ষোভ-আন্দোলন শুরু করে। ছড়িয়ে পড়ে সহিংসতা।

এসব বিক্ষোভ-সহিংসতা ও পুলিশের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ১ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

পাকিস্তানের বিভিন্ন নগরীতে নিরাপত্তা বাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। দেশজুড়ে মোবাইল ডাটা পরিষেবা বন্ধ রাখা হয়েছে; টুইটার, ইউটিউব ও ফেইসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারেও বিঘ্ন ঘটছে বলে ব্যবহারকারীরা অভিযোগ করেছেন।

পাকিস্তানের চারটি প্রদেশের মধ্যে তিনটির কর্তৃপক্ষ জরুরি এক আদেশে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করেছে।



এ পাতার আরও খবর

ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না  বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায় মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা