শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
শনিবার, ১৩ মে ২০২৩
প্রথম পাতা » আলোচিত সংবাদ | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » চট্টগ্রাম-কক্সবাজার বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ
প্রথম পাতা » আলোচিত সংবাদ | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » চট্টগ্রাম-কক্সবাজার বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ
১৫১০ বার পঠিত
শনিবার, ১৩ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রাম-কক্সবাজার বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় মোখার প্রভাবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কক্সবাজারে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে।বন্ধ রয়েছে কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট চলাচল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে রোববার (১৪ মে) থেকে সোমবার (১৫ মে) পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমান বন্দরের ম্যানেজার গোলাম মোর্তজা হোসেন।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার প্রভাবে আবহাওয়া খারাপ রয়েছে। তাই ক্ষতি এড়াতে কক্সবাজার-ঢাকা রুটসহ সকল ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ ঘোষণা করা হয়েছে।পরিস্থিতি স্বাভাবিক হলে এই রুটে পুনরায় ফ্লাইট চালু হবে।’

আবহাওয়া অফিস। চট্টগ্রাম, কক্সবাজার ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

---ঘূর্ণিঝড় মোখার পরিপ্রেক্ষিতে দেশের বন্দরসমূহকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এ ঘোষণার পর বিমানবন্দর কর্তৃপক্ষ রাত ১১টায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দর বন্ধ ঘোষণা করে।

শুক্রবার (১২ মে) রাত ১১টার দিকে বেসামারিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি জানানো হয়েছে, ঘূর্ণিঝড় মোখা মধ্যরাতে (১২ মে) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প