শনিবার, ২৭ মে ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার সামরিক আগ্রাসনে ৬০ হাজার ইউক্রেনীয়র কাছে ত্রাণ পাঠানো যাচ্ছে না: জাতিসংঘ
রাশিয়ার সামরিক আগ্রাসনে ৬০ হাজার ইউক্রেনীয়র কাছে ত্রাণ পাঠানো যাচ্ছে না: জাতিসংঘ
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকেই উত্তেজনা বিরাজ করছে পুরো বিশ্বে। এদিকে, রাশিয়ার সামরিক আগ্রাসনের কারণে ইউক্রেনের ৬০ হাজার নাগরিকের কাছে জরুরি মানবিক ত্রাণ পাঠানো যাচ্ছে না বলে জানিয়েছে জাতিসংঘ। জেনেভায় শুক্রবার জাতিসংঘ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘের মানবিক ত্রাণবিষয়ক শাখার মুখপাত্র জেন্স লার্ক সংবাদ সম্মেলনে শুক্রবার এ কথা বলেন। তিনি বলেন, রুশ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে কিছুতেই জরুরি ত্রাণ পৌঁছানো যাচ্ছে না।
এ বছর রুশ অধিকৃত দোনেৎস্ক, খারকিভ ও লুহানস্ক অঞ্চলের ৪০টিরও বেশি ইউক্রেনীয় শহর ও গ্রামে একেবারেই মানবিক ত্রাণ পাঠানো সম্ভব হয়নি। নিরাপত্তার ঝুঁকিই এর অন্যতম কারণ।
এছাড়া, এ বছরের এপ্রিল নাগাদ ইউক্রেনের ৫৪ লাখ মানুষকে জাতিসংঘের জরুরি ত্রাণ সহায়তা করা হয়েছে বলেও জানান জেন্স লার্ক।
তবে, রাশিয়া সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৮ লাখেরও বেশি ইউক্রেনীয়কে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। এদের বেশির ভাগই (৬০ শতাংশ) নারী ও শিশু।




হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কেন? আগে জানত না বাংলাদেশ!
ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য:বিশ্বব্যাংক-আইএমএফ
জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্যালেসে হুথির হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ সরকার উদ্যোগী হবে: ভারত
আবারও ইরানে যৌথ হামলার প্রস্তাব নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা
ইরাকের ভূখন্ডে ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: আলী ফালিহ
স্বামীকে ভুলে ‘প্রেসিডেন্ট’ বলে ফেললেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব 