শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ৩১ মে ২০২৩
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » জলবায়ু পরিবর্তনসহ বাংলাদেশে সুইডেনের বড় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » জলবায়ু পরিবর্তনসহ বাংলাদেশে সুইডেনের বড় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
৫৪৬ বার পঠিত
বুধবার, ৩১ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জলবায়ু পরিবর্তনসহ বাংলাদেশে সুইডেনের বড় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল এবং তথ্য যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) আরও সুইডিশ বিনিয়োগের আহ্বান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩০ মে) রাতে গণভবনে সুইডিশ পোশাক কোম্পানি এইচএন্ডএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং প্রেসিডেন্ট হেলেনা হেলমারসনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের আইসিটি ও অর্থনৈতিক অঞ্চলে সুইডেনের কাছ থেকে আরও বিনিয়োগ চাই।

শেখ হাসিনা বলেন, তাঁর সরকার রপ্তানি পণ্যে বৈচিত্র্য এনে রপ্তানি বাজার আরও সম্প্রসারণ করতে চায়।

বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক নীতি এবং কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা প্রদানেরও পরিকল্পনার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে খুবই সচেতন এবং এ বিষয়ে কাজ করছে। আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে আমাদের নিজস্ব অর্থায়নে কাজ করছি।

প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করে যাচ্ছে।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের উত্থান সত্ত্বেও কোভিড-১৯ মহামারি থেকে উদ্ভূত খারাপ সময়ে বাংলাদেশ থেকে কোনো প্রকার ক্রয় আদেশ বাতিল না করায় সুইডিশ পদক্ষেপের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

---অন্যদিকে সুইডিশ ব্যবসায়ী হেলেনা হেলমারসন বলেন, বাংলাদেশের সঙ্গে তাদের বিশেষ সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, আমরা গত তিন দশক ধরে বাংলাদেশের সঙ্গে ব্যবসা করছি। আমরা বাংলাদেশের সঙ্গে ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।

হেলেনা হেলমারসন বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়ন এবং কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সফলভাবে দেশের অগ্রগতি নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, ঢাকায় সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে এবং এইচএন্ডএম-এর প্রধান আর্থিক কর্মকর্তা অ্যাডাম কার্লসন উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন  জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না