বুধবার, ৩১ মে ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » চীনের ল্যাবরেটরি থেকে করোনা ছড়ানোর আশঙ্কা- বিজ্ঞানী অধ্যাপক জর্জ গাও
চীনের ল্যাবরেটরি থেকে করোনা ছড়ানোর আশঙ্কা- বিজ্ঞানী অধ্যাপক জর্জ গাও
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ল্যাবরেটরি থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন চীনের সাবেক শীর্ষ বিজ্ঞানী অধ্যাপক জর্জ গাও। বিবিসি রেডিও ৪কে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশঙ্কার কথা তুলে ধরেন তিনি।
চীনে মহামারি নিয়ন্ত্রণে চীনের ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল’ বা সিডিসির সাবেক এ প্রধানের বেশ বড় ভূমিকা ছিল। এ ছাড়া তিনি কভিডের উৎস খুঁজে বের করতে বহুদিন ধরেই গবেষণা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি চীনের ‘ন্যাচারাল সায়েন্স ফাউন্ডেশন অব চায়না’র ভাইস প্রেসিডেন্ট।
গাও বলেন, সব সময়ই সবকিছু নিয়ে প্রশ্ন তোলা যায়। এটাই বিজ্ঞান। এখানে কোনো আশঙ্কাকেই উড়িয়ে দেওয়া যায় না। চীন সরকার যেভাবে কোনো ধরনের লিকের কথা অস্বীকার করেছে, তারা নিজেরা যদিও অতটা নিশ্চিত ছিল না। কারণ, সে সময় এ নিয়ে একাধিকবার অভ্যন্তরীণ তদন্ত করেছে সরকার। তবে সরকার কোনো সন্দেহজনক কিছু পায়নি। যে ভাইরাসটি কভিড সৃষ্টি করে, তা যে বাদুড় থেকে এসেছে সেটি প্রায় নিশ্চিত। কিন্তু কীভাবে এটি বাদুড় থেকে মানুষের শরীরে প্রবেশ করল তা নিয়ে বিতর্ক রয়েছে।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 