শিরোনাম:
●   বাংলাদেশকে আর কেউ তাঁবেদার রাষ্ট্রে বানাতে পারবে না: প্রধানমন্ত্রী ●   ইরান চুক্তি করতে চায়, তবে প্রস্তাব গ্রহণযোগ্য নয়: ট্রাম্প ●   সব চুক্তি মেনে নেয়ার কোনো কারণ নেই: আব্বাস আরাগচি ●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন ৭২.৪ বছর, বেড়েছে শিশুমৃত্যুর হার
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন ৭২.৪ বছর, বেড়েছে শিশুমৃত্যুর হার
৫৪৩ বার পঠিত
মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন ৭২.৪ বছর, বেড়েছে শিশুমৃত্যুর হার

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: দেশে সামগ্রিকভাবে শিশুমৃত্যুর হার বেড়েছে। ২০২১ সালে দেশে এক বছরের কম বয়সী শিশুর মৃত্যুহার ছিল হাজারে ২২ জন, ২০২২ সালে তা বেড়ে হয়েছে ২৫ জন।

সেই সঙ্গে পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুহারও বেড়েছে। ২০২১ সালে যা ছিল প্রতি হাজারে ২৮ জন, ২০২২ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জন।

আজ মঙ্গলবার রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২২-এর ফল প্রকাশিত হয়। সেখানে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

এদিকে দেশের মানুষের গড় আয়ুতে ঊর্ধ্বগামী প্রবণতা দেখা গেছে। ২০২২ সালে দেশে মানুষের প্রত্যাশিত গড় আয়ু ৭২ দশমিক ৪ বছর। এর আগের জরিপ, অর্থাৎ ২০২১ সালের জরিপ অনুযায়ী, দেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৩ বছর।

বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, পুরুষের গড় আয়ু এখন ৭০ দশমিক ৮ বছর, আর নারীর গড় আয়ু ৭৪ দশমিক ২ বছর।

২০২১ সালের জরিপে প্রথমবার বাংলাদেশে মানুষের গড় আয়ু কোর তথ্য দেওয়া হয়েছিল। ২০২১ সালের জরিপের তথ্যানুসারে, দেশের মানুষের গড় প্রত্যাশিত আয়ু ছিল ৭২ দশমিক ৩ বছর। এর আগের বছর, অর্থাৎ ২০২০ সালে যা ছিল ৭২ দশমিক ৮ বছর। ২০১৯ সালে গড় প্রত্যাশিত আয়ু ছিল ৭২ দশমিক ৬ বছর। সেই হিসাবে ২০২২ সালে দেশের মানুষের গড় প্রত্যাশিত আয়ু ২০১৯ ও ২০২০ সালের চেয়ে কম।

জরিপে আরও দেখা গেছে, ২০২২ সালে দেশে প্রতি হাজারে মৃত্যুহার কিছুটা বেড়েছে। ২০২১ সালে দেশে প্রতি হাজারে মৃত্যুহার ছিল ৫ দশমিক ৭, ২০২২ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৮। ২০১৯ সালে প্রতি হাজারে মৃত্যুহার ছিল ৪ দশমিক ৯, ২০১৮ সালে যা ছিল ৫। সেই তুলনায় ২০২২ সালে প্রতি হাজারে মৃত্যুহার খানিকটা বেড়েছে।



এ পাতার আরও খবর

বাংলাদেশকে আর কেউ তাঁবেদার রাষ্ট্রে বানাতে পারবে না: প্রধানমন্ত্রী বাংলাদেশকে আর কেউ তাঁবেদার রাষ্ট্রে বানাতে পারবে না: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া

আর্কাইভ

বাংলাদেশকে আর কেউ তাঁবেদার রাষ্ট্রে বানাতে পারবে না: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া