শিরোনাম:
●   বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী ●   টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান ●   ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া ●   জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ●   ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ●   বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা ●   আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড ●   জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস ●   বাংলা নববর্ষের আত্মপরিচয়ের অনন্য প্রতীক পহেলা বৈশাখ ●   ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বুধবার, ৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনায় আরও ১৩ মামলা
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনায় আরও ১৩ মামলা
১২০১ বার পঠিত
বুধবার, ৭ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনায় আরও ১৩ মামলা

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় আরও ১৩টি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা ৪ হাজার ৩২০ জনকে আসামি করা হয়েছে। গত সোমবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত সদর মডেল থানায় এসব মামলা করা হয়। এ নিয়ে সহিংসতার ঘটনায় মোট ৪৫টি মামলা হয়। এতে প্রায় সাড়ে ৩৩ হাজার জনকে আসামি করা হয়।

পুলিশ ও মামলার নথিপত্র সূত্রে জানা গেছে, গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় ৪৫টি মামলা হয়। এর মধ্যে সদর থানায় ৪০টি, আশুগঞ্জ থানায় ২টি, সরাইল থানায় ২টি ও ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অগ্নিসংযোগের ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় ১টি মামলা হয়। ৪৫টির মধ্যে ১১টি মামলায় ২০৯ জনের নাম উল্লেখ করা হয়। বাকি সবাই ‘অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী’। কোনো কোনো মামলায় ‘অজ্ঞাতনামা কওমি মাদ্রাসাছাত্র-শিক্ষক ও তাঁদের অনুসারী দুষ্কৃতিকারীদের’ কথা উল্লেখ করা হয়।

সদর থানা সূত্রে জানা যায়, সোমবার রাত থেকে আজ বিকেল পর্যন্ত সহিংসতার ঘটনায় ১৩টি মামলা হয়। ২৭ মার্চ বিকেলে সাড়ে পাঁচটার দিকে জেলা শহরের টি এ রোড এলাকায় মাদ্রাসাছাত্র ও ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় টি এ রোড এলাকার মান্নান ম্যানশনের দ্বিতীয় তলায় থাকা যমুনা টিভির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় ৪০-৫০ জনকে আসামি করে একটি মামলা হয়।

২৮ মার্চ হেফাজতের হরতাল পালনের সময় বেলা ১১টার দিকে শহরের মুন্সেফপাড়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে একটি মামলা, একই দিন সকালে বাগানবাড়ি এলাকায় আওয়ামী লীগের এই নেতার শ্বশুরবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে আরেকটি মামলা হয়। একই দিন বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। একই দিন জেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জন, বেলা সাড়ে ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ১০০ থেকে ২০০ জন, সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বিরাসার এলাকায় অবস্থিত বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডে হামলা ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৭০০ থেকে ৮০০ জন, উত্তর মৌড়াইল এলাকায় জেলা ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪৬ জনকে এজহারনামীয়সহ অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জন, দুপুর ১২টার দিকে সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গণে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জন, সকাল সাড়ে ১০টার দিকে পুরাতন কাচারি পুকুরপাড় এলাকায় বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়ার ব্যক্তিগত ল চেম্বার ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় এজহারনামীয় ১ জনসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন, সকাল সাড়ে ১০টার দিকে সরকারপাড়া এলাকায় জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ৩৫০ থেকে ৪০০, বেলা সাড়ে ১১টার দিকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত জেলা প্রশাসনের উন্নয়ন মেলায় হামলা ও মেলার স্টলগুলো আগুনে পোড়ানোর ঘটনায় অজ্ঞাতনামা ৩৫০ থেকে ৪০০ জন এবং জেলা পরিষদের ভেতরে থাকা ব্রাহ্মণবাড়িয়া শিশু একাডেমিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ৭০০ থেকে ৮০০ জনকে আসামি করে মামলা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, সোমবার রাত থেকে আজ বিকেল পর্যন্ত সদর থানায় মোট ১৩টি মামলা হয়েছে। এখন পর্যন্ত সদর থানায় ৪০টি মামলা হয়েছে।

প্রসঙ্গত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর এবং ঢাকা ও চট্টগ্রামে ‘মাদ্রাসাছাত্রদের ওপর পুলিশের হামলার’ প্রতিবাদে ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনা ঘটে। এতে ১৩ জন নিহত হন বলে পুলিশ জানিয়েছে। তবে হেফাজতের দাবি, নিহতের সংখ্যা ১৫।



এ পাতার আরও খবর

জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে
কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি  যুক্তরাষ্ট্র-ইরান, কূটনৈতিক পথে ‘আলোচনা দরজা খোলা। কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান, কূটনৈতিক পথে ‘আলোচনা দরজা খোলা।
শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক
ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর পেল ইরান ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর পেল ইরান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল

আর্কাইভ

জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে
কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান, কূটনৈতিক পথে ‘আলোচনা দরজা খোলা।
শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক
ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর পেল ইরান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল