শিরোনাম:
●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » জেলার খবর | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | বিবিধ | শিরোনাম | সাবলিড » দিনাজপুরে বজ্রপাতে নিহত ৭
প্রথম পাতা » জেলার খবর | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | বিবিধ | শিরোনাম | সাবলিড » দিনাজপুরে বজ্রপাতে নিহত ৭
১২৪৯ বার পঠিত
মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দিনাজপুরে বজ্রপাতে নিহত ৭

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুরের সদর ও চিরিরবন্দর উপজেলায় সোমবার (২৩ আগস্ট) পৃথক বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে।

বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলার নিউটাউন রেলঘুন্টি এলাকায় টিনশেডে বসে মোবাইলে গেম খেলার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে চার কিশোরের মৃত্যু হয়।

দুপুরে চিরিরবন্দর উপজেলায় পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে তিন যুবক মারা যায়।পৃথক বজ্রপাতে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন মোহাম্মদ কুদ্দুস আলী।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, কিছু সংখ্যক যুবক ও কিশোর রেলঘুন্টি এলাকায় পুকুরপাড়ে মোবাইলে গেম খেলার সময় বৃষ্টি শুরু হলে তারা পাশের টিনশেডে আশ্রয় নেয়। পরে ওই টিনশেডের ওপর বজ্রপাত হয়। এতে স্থানীয় সাদিকুলের ছেলে আপন (১৬), আমিনুল ইসলামের ছেলে সাজ্জাদ (১৩), মৃত সিদ্দিকের ছেলে হাসান (১২) ও রাজু মন্ডলের ছেলে মিম (১২) ঘটনাস্থলে মারা যায়।

এ সময় তিন কিশোর আহত হয়। তারা হলেন, বাবলুর ছেলে আটিক (১৬), ইদ্রিসের ছেলে মমিনুল (১৭) ও আব্দুল গফুরের ছেলে সাজু (১৬)।

দিনাজপুর কোতয়ালি থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন চার কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, চিরিরবন্দর উপজেলার দক্ষিণ শুকদেবপুর গ্রামের গুড়িয়া পাড়ায় পুকুরে মাছ ধরার সময় স্থানীয় মোকসেদের ছেলে নুর ইসলাম (২৪), সামুর ছেলে আব্দুর রাজ্জাক (২৩) ও আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২২) বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায়।

বিয়ষটি নিশ্চিত করেছেন আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়েনউদ্দীন শাহ।



আর্কাইভ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন