শিরোনাম:
●   গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার ●   জ্বালানি মজুত ও কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ●   নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ●   জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী ●   ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল ●   ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ●   মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান ●   আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প ●   সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা ●   বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

BBC24 News
মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » বাইডেন প্রশাসনের টিকা নির্দেশনা বলবৎ
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » বাইডেন প্রশাসনের টিকা নির্দেশনা বলবৎ
৭৬১ বার পঠিত
মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাইডেন প্রশাসনের টিকা নির্দেশনা বলবৎ

---বিবিসি২৪নিউজ, খান শওকত যুক্ত রাষ্ট্র থেকেঃ একশো বা তার অধিক সংখ্যক কর্মী রয়েছে যুক্তরাষ্ট্রের এমন সব ব্যবসা প্রতিষ্ঠানে সকলের টিকা নিশ্চিত করা অথবা কিছুদিন পর পর তাদের করোনার পরীক্ষা করানোর নিয়ম চালুর বিষয়ে আদালতের স্থগিতাদেশ থাকার পরও প্রেসিডেন্ট বাইডেনের লক্ষ্য পূরণ হবে বলে আশা করছে হোয়াইট হাউজ।

হোয়াইট হাউজের চীফ অব স্টাফ রন ক্লাইন এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে বলেছেন, “আমি বেশ আত্মবিশ্বাসী যে শুধুমাত্র সাময়িক আদেশ হিসাবে নয়, চূড়ান্ত বিচারে টিকা দেয়ার প্রয়োজনীয়তার বৈধতা কার্যকরী হবে”।

বাইডেনের টিকাদান নির্দেশনা ব্যাখ্যা করতে গিয়ে ক্লাইন বলেন এতে প্রাইভেট খাতের ৮ কোটি ৪০ লাখ কর্মী উপকৃত হবেন। যুক্তরাষ্ট্রে এই মহামারী রোধ করতে সাধারণ জ্ঞান হিসাবে নিয়ে চৌঠা জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা এই কার্যক্রম।

গত মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট দেশের উত্তর-পূর্ব অঞ্চলের রাজ্য মেইনের স্বাস্থ্য কর্মীদের টিকা বাধ্যতামূলক সংক্রান্ত একটি নীতিমালা অনুমোদন করেছেন। তবে ২২শে নভেম্বরের মধ্যে প্রাইভেট খাতের ব্যবসা প্রতিষ্ঠানের কিংবা ৪ কোটি ফেডারেল কর্মী এবং কনট্রাক্টরদের টিকাদান সংক্রান্ত বাইডেনের নির্দেশ বিবেচনার বিষয়টির এখনো নিষ্পত্তি হয়নি।

যুক্তরাষ্ট্রের ৩৩ কোটি ৩০ লাখ জনসংখ্যার মধ্যে ১৯ কোটি ৩০ লাখেরও বেশী মানুষ পুরোপুরি টিকা নেয়া সম্পন্ন করেছেন। তবে বহু প্রাপ্তবয়স্ক অ্যামেরিকান নানা কারণে টিকা নিতে অস্বীকার করেছেন। এর ফলে মহামারী নিয়ন্ত্রণে আনতে প্রেসিডেন্ট বাইডেনের প্রয়াস বাধাগ্রস্থ হচ্ছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী করোনাভাইরাস মহামারীর শুরু থেকে যুক্তরাষ্ট্রে ৭ লাখ ৫০ হাজার মানুষ মারা গেছেন। এই সংখ্যা বিশ্বের যে কোন দেশে করোনাভাইরাসে মারা যাওয়ার সংখ্যার চেয়ে বেশী।



আর্কাইভ

গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান