মঙ্গলবার, ১০ মে ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে ৪৬২ মার্কিন ডলার: পরিকল্পনামন্ত্রী
বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে ৪৬২ মার্কিন ডলার: পরিকল্পনামন্ত্রী
বিবিসি২৪নিউজ,অর্থনৈতিক প্রতিবেদক ঢাকাঃ দেশে ২০২১-২২ অর্থবছরে নাগরিকদের মাথাপিছু আয় আরও বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮২৪ মার্কিন ডলার (১০ মের রেট অনুযায়ী ২ লাখ ৪৪ হাজার ৬০০ টাকা)। ২০২১-২২ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে শতকরা ৭.২৫ শতাংশ।মঙ্গলবার (১০ মে) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়।পরিকল্পনা মন্ত্রী জানান, সাময়িক হিসাব অনুযায়ী ২০২১-২২ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে শতকরা ৭ দশমিক ২৫ শতাংশ। ২০২০-২১ অর্থবছরের চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল শতকরা ৬ দশমিক ৯৪ শতাংশ।
২০২১-২২ অর্থবছরের সাময়িক হিসাবে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৮২৪ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা বা ২ হাজার ৫৯১ মার্কিন ডলার।
প্রাপ্যতার সাপেক্ষে ৬/৭ মাসের তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২১-২২ অর্থবছরের জিডিপির সাময়িক হিসাব প্রস্তুত করা হয়েছে।
২০২১-২২ অর্থবছরে জিডিপির সাময়িক হিসাবের উল্লেখযোগ্য বিষয়গুলো তুলে ধরা হলো:কৃষিখাত: সার্বিক বিবেচনায় কৃষি খাতের ২০২১-২২ অর্থবছরে সাময়িক হিসাবে শতকরা ২ দশমিক ২০ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে। এর মধ্যে শস্য উপখাতে শতকরা ১ দশমিক ৬ শতাংশ, পশুপালন উপখাতে শতকরা ৩ দশমিক ১০ শতাংশ, বন উপখাতে শতকরা ৫ দশমিক ৮ শতাংশ এবং মৎস্য খাতে শতকরা ২ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে।
শিল্পখাত: ২০২১-২২ অর্থবছরে ম্যানুফ্যাকচারিং খাতের প্রবৃদ্ধি পূর্ববর্তী বছরের তুলনায় ১২.৩১ শতাংশ প্রাক্কলন করা হয়েছে। এছাড়া বছর সাময়িক হিসাবে বিদ্যুৎ খাতে ৭.২৪ শতাংশ এবং নির্মাণ খাতে ৮ দশমিক ৯৪ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে। সার্বিকভাবে শিল্প খাতে বিগত বছরের (২০২০-২১) তুলনায় ২০২১-২২ অর্থবছরে ১০.৪৪ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে।
সেবাখাত: ২০২১-২২ অর্থবছরের সাময়িক হিসাবে পাইকারী ও খুচরা ব্যবসা খাতে ৮.৭২ শতাংশ, যানবাহন খাতে ৫ দশমিক ৭০ শতাংশ, ব্যাংক ও বিমা খাতে ৭ দশমিক ৬০ শতাংশ, শিক্ষাখাতে ৬ দশমিক ২৩ শতাংশ ও স্বাস্থ্যখাতে ৯ দশমিক ৭৮ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে। সার্বিকভাবে সেবাখাতে বিগত বছরের (২০২০-২১) তুলনায় ২০২১-২২ অর্থবছরে ৬ দশমিক ৩১ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে।




ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান
বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের
মার্কিন বাণিজ্যচুক্তি কার্যকর করতে উদ্যোগ নেবে না বাংলাদেশ 