শিরোনাম:
●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

BBC24 News
শনিবার, ১৪ মে ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি ১০ লাখ ছাড়িয়ে
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি ১০ লাখ ছাড়িয়ে
৮১৬ বার পঠিত
শনিবার, ১৪ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি ১০ লাখ ছাড়িয়ে

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকেঃ করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে আরও একটি অনাকাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী, ১২ মে যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি ১০ লাখ ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ৮ কোটি ২২ লাখ ৬০ হাজার ৩৪০ জন।করোনাভাইরাস মহামারির গত দুই বছরে সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর তালিকায় দেশটির নাম রয়েছে সবার ওপরে। কমপক্ষে দুই লাখ শিশু তাদের বাবা অথবা মায়ের একজনকে হারিয়েছে।২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঘোষণা দেয়, কোভিড–১৯ একটি বৈশ্বিক মহামারি। যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য কর্মকর্তারা প্রথম রোগী শনাক্ত করার কয়েক সপ্তাহের মধ্যে কোভিডে ৩৬ জনের মৃত্যু হয়। প্রথম রোগী শনাক্তের এক মাস পর বিভিন্ন অঙ্গরাজ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর আসে।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই মহামারি পরিবারগুলোকে ছিন্নভিন্ন করে দিয়েছে। ইতিমধ্যে রাজনৈতিক মেরুকরণে বিভাজিত জাতিকে আরও বিভক্ত করে দেয়। এ মহামারি মোটা অঙ্কের বেতনে কাজ করা কর্মী আর সাধারণ কর্মীদের মধ্যে বৈষম্যও প্রকাশ্যে নিয়ে আসে।মোটা অঙ্কের বেতনে কাজ করা কর্মীরা বাসায় থেকেও কাজ করার সুযোগ পেয়েছেন। অন্যদিকে মুদিদোকান, ফায়ার স্টেশন ও হাসপাতালের আবশ্যিক কর্মীদের প্রতিদিনই অন্যদের সাহায্য করার জন্য বাইরে যেতে হয়েছিল এবং তাঁদের ঝুঁকির মুখে পড়তে হয়েছিল।আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ পরিসংখ্যান–বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসের হালনাগাদ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত ৫১ কোটি ৯১ লাখ ৪৫ হাজার ৫৯২ জনের করোনা শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে মারা গেছেন ৬২ লাখ ৮২ হাজার ৩৫৬ জন।সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরই সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশটিতে রোগী শনাক্ত হয়েছেন ৪ কোটি ৩১ লাখ ১৩ হাজার ৪১৩ জন। তাঁদের মধ্যে মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ১৮১ জন, যা বিশ্বে তৃতীয় সর্বোচ্চ।সংক্রমণে তৃতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে ৩ কোটি ৬ লাখ ১৭ হাজার ৭৮৬ জন শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ৬৪ হাজার ৫৬৪ জন, যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ।যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ৫৭ কোটি ৯৬ লাখ ৮৫ হাজার ৫৯৪ ডোজ কোভিড টিকা দিয়েছে। প্রত্যেকের দুই ডোজ টিকা প্রয়োজন ধরে হিসাব করলে দেশটির ৮৮ দশমিক ৩ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী