শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ায় ভাড়াটে সেনাদের বিদ্রোহের পর প্রথম প্রকাশ্যে পুতিন
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ায় ভাড়াটে সেনাদের বিদ্রোহের পর প্রথম প্রকাশ্যে পুতিন
৪৮১ বার পঠিত
মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশিয়ায় ভাড়াটে সেনাদের বিদ্রোহের পর প্রথম প্রকাশ্যে পুতিন

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের বিদ্রোহ অবসানের একদিন পর দেশটির সরকারি টিভিতে প্রথমবারের মতো দেখা গেল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে। ক্রেমলিন গতকাল সোমবার পুতিনের একটি ভিডিও বক্তৃতা অনলাইনে পোস্ট করে। এদিকে বিদ্রোহের পর পুতিনের অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে বলে মনে করছেন অনেকে। এর মধ্যেই পুতিনের পেছনে রাশিয়াকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন। বিদ্রোহ বন্ধের বিনিময়ে ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল রুশ কর্তৃপক্ষ। কিন্তু এখনো তার বিরুদ্ধে তদন্ত চলছে বলে রুশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে। যদিও শনিবারের বিদ্রোহের পর এখনো জনসমক্ষে দেখা যায়নি প্রিগোশিনকে। তার বেলারুশে নির্বাসনে যাওয়ার কথা।প্রথমবার প্রকাশ্যে পুতিন : ওয়াগনার গ্রুপের বিদ্রোহ অবসান এবং এই গ্রুপের নেতা প্রিগোশিনের রাশিয়া ত্যাগের পর সোমবার প্রথমবারের মতো ---প্রেসিডেন্ট পুতিনকে কোনো ভিডিওতে দেখা গেল। এতে একটি যুব শিল্প ফোরামে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে পুতিনকে ভাষণ দিতে দেখা যায়। বাহ্যিক বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও রুশ শিল্পের কার্যক্রম স্থিতিশীল রাখার জন্য তিনি কোম্পানিগুলোর প্রশংসা করেন। তবে ভাষণে তিনি ওয়াগনারের বিদ্রোহ নিয়ে কিছু বলেননি। ভাষণটি কখন রেকর্ড করা হয়েছে, সেটা স্পষ্ট নয়।অন্যদিকে গতকাল প্রথমবারের মতো টিভিতে দেখা গেছে রুশ প্রতিরক্ষামন্ত্রী শোইগুকেও। তাকে ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের পরিদর্শন করতে দেখা যায়, তবে কখন এবং কোথায় এসব ভিডিও ধারণ করা হয়েছে তার কোনো আভাস দেওয়া হয়নি। ওয়াগনার প্রধান প্রিগোশিন বিদ্রোহের সময় শোইগুকে ‘অশুভ’ বলে আখ্যায়িত করে তাকে তার পদ থেকে অপসারণের দাবি জানিয়েছিলেন। শোইগুর এ সফর যখনই হয়ে থাকুক, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট করে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে তিনি স্বপদে বহাল আছেন।



এ পাতার আরও খবর

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা