শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ৩ জুলাই ২০২৩
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জলবায়ু পরিবর্তনে ছোট হয়েছে মানব মস্তিস্ক: গবেষণা
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জলবায়ু পরিবর্তনে ছোট হয়েছে মানব মস্তিস্ক: গবেষণা
৪৮৪ বার পঠিত
সোমবার, ৩ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জলবায়ু পরিবর্তনে ছোট হয়েছে মানব মস্তিস্ক: গবেষণা

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: জলবায়ু পরিবর্তনের সঙ্গে অতীতে খাপ খাওয়াতে ছোট হয়েছে মানব মস্তিষ্কের আকার – ৫০ হাজার বছরের মানব ফসিল এবং জলবায়ুর উপাত্ত ঘেঁটে করা এক গবেষণায় বেড়িয়ে এসেছে এমন তথ্য।

পরিবেশের বিরূপ প্রভাবের সঙ্গে মানব প্রজাতির অভিযোজন ও বিকাশ বুঝতে গবেষণাটি করেন ক্যালিফোর্নিয়ার ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের স্নায়ু বিজ্ঞানী জেফ মর্গান স্টিবেল।

“জলবায়ুর পরিবর্তনের সঙ্গে মানব মস্তিকের আকার এবং মোটাদাগে মানুষের আচরণের কোনো সম্পর্ক আছে কিনা, তা বোঝাটা জরুরী” – প্রবন্ধে লেখেন স্টিবেল।

বৈশ্বিক উষ্ণতা, আর্দ্রতা ও বৃষ্টিপাতের পরিবর্তনে গত ৫০ হাজার বছরের বিভিন্ন সময়ের হোমো গণ এর ২৯৮টি নমুনার পরিবর্তন বুঝতে পরীক্ষাটি করা হয়েছে। শীতল সময়ের তুলনায় উত্তপ্ত জলবায়ুর সময়ে মানব মস্তিষ্কের গড় আকার উল্লেখযোগ্যভাবে কম, বলা হয়েছে গবেষণা প্রবন্ধটিতে।

মানুষের কৈজ্ঞানিক নাম ‘হোমো স্যাপিয়েন্স’। এর মধ্যে ‘হোমো’ হচ্ছে গণ বা জেনাস এবং ‘স্যাপিয়েন্স’ হচ্ছে হোমোর অধীনে থাকা স্পিশি বা প্রজাতী। হোমো জেনাস বা গণের অধীনে স্যাপিয়েন্সসহ আরও অনেক প্রজাতি রয়েছে যেমন হোমো ইরেকটাস, হোমো নিয়ান্ডারথালেনসিস ইত্যাদি। বিজ্ঞানীরা এই গবেষণায় হোমো গণের অধীনে থাকা প্রজাতীগুলো নিয়ে গবেষণা করেছেন যার মধ্যে মানুষ বা স্যাপিয়েন্সও আছে।

মস্তিক সংকোচন নিয়ে তার আগের করা গবেষণাটিতে প্রাপ্ত বিভিন্ন প্রশ্নের জবাব খুঁজতে এই অনুসন্ধানটি চালান স্টিবেল। তিনি বলেন, “সময়ের পরিক্রমায় মানব মস্তিকের আকার পরিবর্তন বুঝাটা খুবই জরুরী, কিন্তু এ বিষয় নিয়ে তেমন কোনো কাজই হয়নি।”

“আমরা জানি লাখ লাখ বছর ধরে বিভিন্ন প্রজাতির মস্তিষ্কের বিকাশ ঘটেছে কিন্তু সেই বিকাশের ছোট ছোট পর্যায়গুলোর ব্যাপারে আমাদের জ্ঞান খুবই সীমিত।”

আগে প্রকাশিত ১০টি উৎস থেকে, ৫০ হাজার বছর সময় ব্যাপ্তির ২৯৮ টি মানব অস্থি নিয়ে মোট ৩৭৩টি পরিমাপ সংগ্রহ করেন স্টিবেল। অস্থিগুলো থেকে মস্তিষ্কের আকার অনুমান করতে তিনি ভৌগোলিক ভিন্নতা এবং লিঙ্গভেদের ওপর ভিত্তি করে দেহের আকার অনুমান করেন।

গবেষণাটিতে অস্থিগুলোকে চারটি কালের সীমানায় ভাগ করেছেন স্টিবেল। একশ বছর, পাঁচ হাজার বছর, ১০ হাজার বছর এবং ১৫ হাজার বছর।

তিনি মস্তিষ্কের আকারকে চারটি জলবায়ু নথির সঙ্গে মিলিয়ে দেখেন, তার মধ্যে রয়েছে অ্যান্টার্কটিকায় বরফের কেন্দ্র অনুসন্ধান নিয়ে ইউরোপীয় প্রকল্প (ইপিআইসিআই) এর ‘সি গম্বুজে’র উপাত্ত্বও। গম্বুজটির কেন্দ্রের বরফ গত আট লাখ বছরের পৃথিবীপৃষ্ঠের তাপমাত্রা নিয়ে নির্ভুল তথ্য দেয় বলেছে সায়েন্স অ্যালার্টের একটি প্রতিবেদন।

ভূপৃষ্ঠে সর্বোচ্চ পরিমাণ বরফ হয়েছিলো ৫০ হাজার বছর আগে, ভূগোলের ভাষায় বলে এলজিএম বা লাস্ট গ্লেসিয়াল ম্যাক্সিমাম। সর্বশেষ প্লাইস্টোসিন শেষ হওয়ার আগ পর্যন্ত যার কারণে গড় তাপমাত্রা ক্রমাগতভাবে কমতে থাকে। তারপর হলোসিন যুগের শুরু হলো এবং তারপর থেকে আজকে পর্যন্ত গড় তাপমাত্রা কেবল বাড়ছেই।

জলবায়ু পারিবর্তন বা তাপমাত্রার তারতম্যের সঙ্গে হোমো গণের মস্তিষ্কের আকার পরিবর্তনের সম্পর্ক বেরিয়ে এসেছে গবেষণাটিতে। হলোসিন বা উষ্ণ যুগ জুড়ে মানব মস্তিষ্ক গড়ে ১০ দশমিক সাত শতাংশের বেশি ছোট হয়েছে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন  জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না