শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্র- ইইউ বিএনপিকে ঘোড়ার ডিম দিয়েছে: ওবায়দুল কাদের
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্র- ইইউ বিএনপিকে ঘোড়ার ডিম দিয়েছে: ওবায়দুল কাদের
৪৩০ বার পঠিত
মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্র- ইইউ বিএনপিকে ঘোড়ার ডিম দিয়েছে: ওবায়দুল কাদের

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র বিএনপিকে ঘোড়ার ডিম ও হাসের ডিম দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ফখরুল আজ কী বলেছেন? তাদের পদযাত্রা নাকি গণযাত্রা, বিজয়যাত্রা। আসলে তাদের পদযাত্রা পরাজয় যাত্রা। এটি তাদের পতনযাত্রা। ইউরোপীয় ইউনিয়ন কি তত্ত্বাবধায়ক সরকার দিয়েছে? শেখ হাসিনার পদত্যাগ বা সরকারের পদত্যাগ দিয়েছে? বিএনপি কী পেয়েছে? তারা পেয়েছে হাসের ডিম আর ঘোড়ার ডিম। যুক্তরাষ্ট্রও এসেছে। কিন্তু তারাও বিএনপিকে দিয়ে গেল ঘোড়ার ডিম। তত্ত্বাবধায়ক হবে না। সংসদের বিলুপ্তি হবে না। অন্যান্য দেশের মতো শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে’ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ শোভাযাত্রার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি যতই বিষেদগার আর মিথ্যাচার করুক না কেন- কোনো লাভ হবে না। আমরা ইউরোপীয় ইউনিয়নকে বলেছে, আমরা নির্বাচনের আগে ও পরে শান্তি চাই। তত্ত্বাবধায়ক হবে না। তারা (বিএনপি) মনে করেছিল ২০০১ সালের মতো জিতে যাবে। সে আশায় গুড়েবালি। তত্ত্বাবধায়ক সরকার মেরে ফেলেছি। আমরা করিনি। তত্ত্বাবধায়ক বাতিল করেছে উচ্চ আদালত। বিএনপি আদালত মানে না। বিচার পক্ষে না গেলে তা মানে না।

সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে বলে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, এর বাইরে এক চুলও আমরা নড়ব না। যতই মারামারি, হুমকি-ধমকি দেওয়া হোক না কেন- আওয়ামী লীগ কারও কাছে মাথা নত করে না।

আ.লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতি, বিএনপি, লুটপাট, চুরি, হত্যার বিরুদ্ধে খেলা হবে। বাংলাদেশে শয়তানের দলের আসল ঠিকানা বিএনপি। তাদের দফা নাকি একটা, আবার বলে ৩২টা। তাদের দফার ঠিক নেই, ঐক্যের ঠিক নেই। তারা বিদ্যুতের নামে খাম্বা দিয়েছে। এই সরকারের আমলে দেশের মানুষ শতভাগ বিদ্যুৎ পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু সুন্দরভাবে সামাল দিচ্ছেন। কিন্তু বিএনপি ঘোড়ার ডিম ছাড়া কিছুই দিতে পারবে না। এই সরকার পদ্মা সেতু দিয়েছে, মেট্রোরেল দিয়েছে, একদিনে একশ’ সেতু উদ্বোধন করেছে। সামনের মাসে আরও কয়েকটি প্রকল্পের উদ্বোধন হবে। অক্টোবরে বঙ্গবন্ধু টানেল প্রধানমন্ত্রী ডিজিটাল মাধ্যমে উদ্বোধন করবেন।

এ সময় প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, ফখরুল, আপনি কী দেখিয়ে নির্বাচন করবেন?

তিনি বলেন, বিএনপি-ফখরুল বুঝে গেছেন, গতবারের মতো এবারও হারবেন। ফখরুল বলেছেন, আওয়ামী লীগ মাত্র ১০টা আসন পাবে। এখন বলছেন ৩০টা। তাকে ধন্যবাদ। তিনি আসন বাড়িয়েছেন। অথচ তারা এই কথা বলার পর ২০০৮ সালের নির্বাচনে এই সংখ্যক আসন পেয়েছেন। তাদের আন্দোলন ভুয়া। আমাদের তরুণরা যেভাবে মিছিলে নেমেছেন, তাতে বিএনপির কোনো উপায় নেই। যেসব তরুণ প্রথমবার ভোটার হয়েছেন, তারা আওয়ামী লীগকে ভোট দেবে। বিএনপি নাকি ২০৩০ সালে ডিজিটাল দেশ করবে। এখন তারা আর এই কথা বলে না। তাদের এই কথাও ভুয়া।

---আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, দয়া করে কারও সঙ্গে গোলমাল করবেন না। আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা বিজয়ী হব, আমরা কেন গোলমাল করব? আমরা শান্তিপূর্ণ পরিবেশে আমাদের কাজ করব। তারা গায়ে পড়ে ঝগড়া করতে চাইবে। ভরা কলসি নড়ে না, খালি কলসি নড়ে। শেখ হাসিনার কলসি উন্নয়নে ভরা কলসি। আমরা কেন নড়ব? আপনারাও নড়বেন না। কোনো ঝামেলা করবেন না। ঝামেলা দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন। আপনাদের অনুরোধ করছি, বিএনপির সঙ্গে কেউ ঝামেলায় জড়াবেন না। আমাদের সামনের কর্মসূচিতেও আপনারা ধৈর্যশীলতার পরিচয় দেবেন।

শোভাযাত্রায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম প্রমুখ।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প