মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » জি-২০ সামিটের উদ্বোধন হতে যাচ্ছে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট-২
জি-২০ সামিটের উদ্বোধন হতে যাচ্ছে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট-২
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: আগামী সেপ্টেম্বরে জি-২০ সামিটের সময় মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট-২, খুলনা-মোংলা পোর্ট রেলওয়ে লাইন এবং আখাউড়া-আগরতলা রেলওয়ে লিংক উদ্বোধন হতে পারে।
আগামী সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লিতে জি-২০ সামিট অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামিটে অংশ নেবেন।
মঙ্গলবার (১৭ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
এ সময় তিনি এ তিনটি প্রকল্প উদ্বোধনের বিষয়টি জানান।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট-২ এবং খুলনা-মোংলা পোর্ট রেলওয়ে লাইন বাস্তবায়ন করা হচ্ছে ভারতীয় ঋণ চুক্তির আওতায়। আর আখাউড়া-আগরতলা রেলওয়ে লিংক বাস্তবায়ন করা হচ্ছে ভারতীয় অনুদানে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ 