শিরোনাম:
●   বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ ●   যে কোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান ●   গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে ●   নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল ●   বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয় ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯ ●   তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ●   তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন ●   বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল ●   বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

BBC24 News
সোমবার, ৩১ জুলাই ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » আবারও বন্ধ হল রামপাল বিদ্যুৎ কেন্দ্র
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » আবারও বন্ধ হল রামপাল বিদ্যুৎ কেন্দ্র
৪৫৯ বার পঠিত
সোমবার, ৩১ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আবারও বন্ধ হল রামপাল বিদ্যুৎ কেন্দ্র

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: মেরামতের ১০ দিনের মাথায় কয়লার অভাবে ফের বন্ধ হল বাগেরহাটের রামপালের তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন।

রোববার ভোররাতে উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাঈদ একরামুল্লাহ।এনিয়ে জুলাই মাসে তৃতীয় বারের মতো বন্ধ হল রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র।

এছাড়া গত ১৭ ডিসেম্বর উৎপাদন শুরুর পর থেকে কখনও যান্ত্রিক ত্রুটি, কখনও কয়লা সংকট মিলিয়ে অন্তত ছয়বার কেন্দ্রটি বন্ধ হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে।

একরামুল্লাহ রোববার সন্ধ্যায় বলেন, “ডলারের অভাবে সময় মতো এলসি চালু করা যায়নি। সে কারণে কয়লার অভাবে বিদ্যুৎ কেন্দ্রটি শনিবার শেষ রাতের দিকে বন্ধ করতে হয়েছে।”

সপ্তাহ খানেক পর সংকট কাটার আশা দিয়ে তিনি বলেন, “এখন তিন জাহাজ কয়লা আনার জন্য এলসি খোলা গেছে। আগামী ৫ অগাস্ট একটি জাহাজ চট্টগ্রামে পৌঁছাবে। সেখান থেকে রামপালে আসতে আরও দুই দিন লাগবে। সব মিলিয়ে আমরা ৮ অগাস্ট বিদ্যুৎ কেন্দ্রটি আবার চালু করার আশা করছি।”

গত ৩০ জুন যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। অবশ্য সেই সময় পিডিবির প্রতিবেদনে কয়লা সংকটের কথা বলা হয়েছিল।

১০ দিন পর ১০ জুলাই কেন্দ্র চালু হওয়ার ছয় দিনের মাথায় আবার বন্ধ হয় যান্ত্রিক ত্রুটির কারণে। মেরামত শেষে ২০ জুলাই চালু হওয়ার ১০ দিনের মাথায় ফের বন্ধ হল।

ভারত ও বাংলাদেশের যৌথ অর্থায়নে নির্মিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ১৩২০ মেগাওয়াট।

বর্তমানে চলমান প্রথম ইউনিটের উৎপাদন ক্ষমতা ৬৬০ মেগাওয়াট, যা পূর্ণমাত্রায় উৎপাদনে প্রায় পাঁচ হাজার টন কয়লার প্রয়োজন হয়। আগামী সেপ্টেম্বরে দ্বিতীয় ইউনিটটিও চালু করার উপযোগী হবে বলে জানা গেছে।

এদিকে দেশে প্রায় ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও ডলার সংকটের কারণে তরল জ্বালানিভিত্তিক, গ্যাসভিত্তিক ও কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন সীমিত করা হয়েছে।

এর ফলে গত একমাসে গড়ে ১২ হাজার মেগাওয়াট থেকে ১৩ হাজার মেগাওয়াটের মধ্যে বিদ্যুতের চাহিদা উঠানামা করলেও প্রতিদিন এক হাজার থেকে দেড় হাজার মেগাওয়াটের লোডশেডিং হচ্ছে।



এ পাতার আরও খবর

তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০
জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি

আর্কাইভ

বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
যে কোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান
গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে
নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯
তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন
বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল
বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের