শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বুধবার, ৯ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | প্রিয়দেশ | শিরোনাম | শিল্প বাণিজ্য | সাবলিড » যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানির প্রবৃদ্ধিতে শীর্ষস্থানে বাংলাদেশ
প্রথম পাতা » আমেরিকা | প্রিয়দেশ | শিরোনাম | শিল্প বাণিজ্য | সাবলিড » যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানির প্রবৃদ্ধিতে শীর্ষস্থানে বাংলাদেশ
৮১১ বার পঠিত
বুধবার, ৯ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানির প্রবৃদ্ধিতে শীর্ষস্থানে বাংলাদেশ

---বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র থেকে: যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানির প্রবৃদ্ধিতে শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে মার্কিন বাজারে অর্থের দিক দিয়ে বাংলাদেশের পোশাক রফতানির প্রবৃদ্ধি হয়েছে ৩৬ দশমিক ৩৮ শতাংশ। যেখানে রফতানিতে শীর্ষ দেশ চীনের প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১০ দশমিক ৮৩ শতাংশ।

মঙ্গলবার (৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অধীনে অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলসের (ওটেক্সা) পরিসংখ্যানে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

চীন থেকে সরে আসা ক্রয়াদেশের ভালো অংশ বাংলাদেশ পাওয়ায় এবং অপেক্ষাকৃত উচ্চমূল্যের পোশাক তৈরি করায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি দ্বিগুণ হয়েছে বলে মনে করছেন খাত-সংশ্লিষ্টরা। একই সময়ে চীনের রফতানি না বেড়ে কমেছে প্রায় ২০ শতাংশ, যদিও চীন এখনও সেখানে শীর্ষ রফতানিকারক।

এ প্রসঙ্গে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, যুক্তরাষ্ট্রের ক্রেতাদের একটি অংশ চীন থেকে তাদের অর্ডার সরিয়ে বাংলাদেশে এনেছে। আর আমরাও সময় মতো এবং ক্রেতার চাহিদা মতো পণ্য তৈরি করে দেওয়ার ক্ষেত্রে তাদের আস্থা অর্জন করতে সমর্থ হয়েছি। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানির প্রবৃদ্ধিতে শীর্ষস্থান দখল করা বাংলাদেশের জন্য সহজ হয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ তৈরি পোশাক মালিক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেন, ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত—পাঁচ বছরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে ১৩ দশমিক ৯৯ শতাংশ পোশাক আমদানি বাড়িয়েছে। দেশটির পোশাক আমদানির তৃতীয় বৃহত্তম উৎস এখন বাংলাদেশ।

তিনি আরও বলেন, ২০২১ সালে দেশটি মোট পোশাক আমদানির ৮ দশমিক ৭৬ শতাংশ করেছে বাংলাদেশ থেকে। এ ছাড়া ২০২২ সালে আগের বছরের তুলনায় ৩৬ দশমিক ৩৮ শতাংশ আমদানি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি ২০২২ সালে বাংলাদেশ থেকে ৯ দশমিক ৭৪ বিলিয়ন মূল্যের পোশাক আমদানি করেছে। ২০২১ সালে এর পরিমাণ ছিল ৭ দশমিক ১৬ বিলিয়ন মার্কিন ডলার। আর ২০১৮ সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করেছিল ৫ দশমিক ৪০ বিলিয়ন ডলারের পোশাক।

অবশ্য ২০২২ সালে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে শীর্ষস্থান ধরে রেখেছে চীন। এ সময় চীন থেকে ২১ দশমিক ৭৩ বিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র। ১৮ দশমিক ২৪ বিলিয়ন ডলারের পোশাক রফতানি করে এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম।

ওটেক্সার তথ্য অনুযায়ী, ২০২২ সালে যুক্তরাষ্ট্র যে শীর্ষ ১০টি দেশ থেকে পোশাক আমদানি করেছে, তার মধ্যে বাংলাদেশ থেকে করেছে সবচেয়ে বেশি হারে। আলোচ্য সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ৩৬ দশমিক ৩৮ শতাংশ। একই সময়ে প্রথম ও দ্বিতীয় সর্বোচ্চ রফতানিকারক চীন ও ভিয়েতনামের রফতানি বেড়েছে যথাক্রমে ১০ দশমিক ৮৩ শতাংশ ও ২৭ শতাংশ হারে।

অবশ্য বিশ্বে পোশাক রফতানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় সর্বোচ্চ হলেও মার্কিন বাজারে অবস্থান তৃতীয়।

শীর্ষ রফতানির বাজার হওয়া সত্ত্বেও রফতানিকারকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রফতানি আরও বাড়ানোর সুযোগ রয়েছে। এ জন্য যুক্তরাষ্ট্রের যেসব ক্রেতা বা ব্র্যান্ড বাংলাদেশমুখী নয় কিংবা খুব সামান্য পরিমাণ আমদানি করে, ওই সব ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বাড়ানোয় গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।

এ প্রসঙ্গে ফারুক হাসান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পোশাক আমদানিতে বাংলাদেশের অংশ ৯ দশমিক ৭৫ শতাংশ থেকে আরও বাড়ানোর বিশাল সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সহজ করতে বিজিএমইএ আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের (এএএফএ) সঙ্গে বিভিন্ন বিষয়ে কাজ করছে। গত বছর আমরা এএএফএ’র সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডেনিম আমদানিতে বাংলাদেশ শীর্ষস্থান অর্জন করেছে বলে জানান তিনি।

ওটেক্সার পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, যুক্তরাষ্ট্রের বাজারে ২০১৭ সাল থেকে পরবর্তী পাঁচ বছরে শীর্ষ রফতানিকারক চীনের রফতানি কমেছে প্রায় ২০ শতাংশ। একই সময়ে ভিয়েতনামের বেড়েছে ৫৮ শতাংশ।

বাংলাদেশের পরে দেশটিতে চতুর্থ রফতানিকারক ভারতের রফতানি বেড়েছে ৫৪ শতাংশ, ইন্দোনেশিয়ার ২৩ শতাংশ, কম্বোডিয়ার ১০২ শতাংশ, হন্ডুরাসের ২৯ শতাংশ, মেক্সিকোর ১১ শতাংশ এবং পাকিস্তানের বেড়েছে ১১৭ শতাংশ।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প