শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » কাপড় খুলেই নিয়েছে, এখন আর কী লুকাবো: করণ জোহর
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » কাপড় খুলেই নিয়েছে, এখন আর কী লুকাবো: করণ জোহর
৮১৬ বার পঠিত
বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপড় খুলেই নিয়েছে, এখন আর কী লুকাবো: করণ জোহর

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় নির্মাতা-প্রযোজক করণ জোহর স্বজন-পোষণের অভিযোগে অনেকবারই সমালোচিত হয়েছেন। তবে অভিনেতা সুশান্ত রাজপুতের মৃত্যুর পরি এ সমালোচনায় অভিনেত্রী কঙ্গনা রনৌত করনকে ‘মুভি মাফিয়া’ বলে মন্তব্য করে আরো ঘি ঢেলেছিলেন। কঙ্গনার এমন মন্তব্যের জবাবে এবার মুখ খুললেন করণ জোহর ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কফি উইথ করণের মঞ্চে সঞ্চালক করণকে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। পরবর্তীতে একাধিক পোস্ট ও সাক্ষাৎকারে করণ জোহরকে ‘মুভি মাফিয়া’ বলে বিদ্রূপ করেছেন বলিউড কুইন। সিনেমা সমালোচক সুচারিতার সঙ্গে সাক্ষাৎকারে করণ জোহর তারই জবাবে বলেন, ‘গত তিন বছরে আমি যে পরিমাণ ঘৃণা কুড়িয়েছি সেটা আমার মাকে খুব বেশি প্রভাবিত করেছে। আমি ওনাকে রীতিমতো কুঁকড়ে যেতে দেখেছি। টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়া সর্বত্র আমাকে নিয়ে সমালোচনা দেখে উনি একদম চুপ হয়ে গেছেন।

এরপর করণ আরো যোগ করে বলেন, কিন্তু ওইসময় আমাকে শক্ত থাকতে হয়েছে,আমার মায়ের জন্য এবং নিজের জন্য। নিজেকে নগ্ন বলে মনে হত যা ঘটছিল। এখন তো সকলে কাপড় খুলেই নিয়েছে, এখন আর কী লুকাব? কার সঙ্গে লড়ব? লোকজন কিছু না জেনেই অনেক কিছু বলেছে আমার সম্পর্কে। তারা জানেই না আমি আসলে কেমন মানুষ, মনে মনে আমাকে নিয়ে একটা ধারণা তৈরি করেছে যে আমি মাফিয়া, সেই নিয়ে কথা বলতেই থাকে। তাদের হয়ত ধারণাই নেই প্রতিদিন একজন প্রযোজককে কোন লড়াইটা লড়তে হয়’।

বিতর্কের মাঝেও বক্স অফিসে করণের ছবি ভাল ব্যবসা করেছে। আলিয়া-রণবীর অভিনীত এই ছবি মাত্র ১০ দিনেই পার করেছে ১০০ কোটির গণ্ডি। আলিয়া, রণবীর ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমির মতো তারকারা।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না