শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
শনিবার, ১২ আগস্ট ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশ, নেই মাহমুদউল্লাহ ও সৌম্য
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশ, নেই মাহমুদউল্লাহ ও সৌম্য
৬৯৬ বার পঠিত
শনিবার, ১২ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশ, নেই মাহমুদউল্লাহ ও সৌম্য

---বিবিসি২৪নিউজ, স্পোর্টস ডেস্ক: অধিনায়কত্ব ইস্যুতে নানান নাটকীয়তায় পূর্বনির্ধারিত সময়ে এশিয়া কাপের স্কোয়াড দিতে পারেননি নির্বাচকরা। অবশেষে ওয়ানডে অধিনায়ক নির্ধারিত হওয়ায় এবার এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে বিসিবি। কারা থাকছেন সেই দলে, তা নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহের কমতি নেই।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দল ঘোষণা করেন নির্বাচকরা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী আজই দল জমা দেওয়ার শেষ দিন। এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেন। যে দলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদ।

শুক্রবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবিপ্রধান বলেন, ‘আমার মতে ১৭ জনের দল তো প্রায় নিশ্চিত। অতিরিক্ত ক্রিকেটারের কথা যদি বলেন, তা হলে মাহমুদউল্লাহ আছে, আফিফ-শামীম পাটোয়ারী আছে। কিন্তু আমার তো ১৭ জনের জায়গা শেষ। তার পরও আমরা তাদের স্কোয়াডে নিতে হতে পারে। এমনকি মোসাদ্দেকও আছে এখানে।’

এশিয়া কাপের দল কেমন হবে ওই ধারণাও দিয়েছিলেন বিসিবি সভাপতি পাপন। প্রধান কোচ হাথুরুসিংহে ঢাকায় এসে নির্বাচকদের সঙ্গে বসে এশিয়া কাপের দল চূড়ান্ত করেছেন বলে জানা গেছে। অধিনায়ক ঘোষণা না করায় এতদিন দল ঘোষণা করেননি নির্বাচকরা।

এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দলে আছেন যারা
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, তানজিদ তামিম।

---এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানের নেতৃত্বেই পাকিস্তান ও শ্রীলংকায় এশিয়া কাপ খেলতে যাবে টাইগাররা। ১৭ সদস্যদের দল ঘোষণা হয়েছে।
এদিকে গুঞ্জন থাকলেও এই স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের। তবে দলে ফিরেছেন স্পিনার নাসুম আহমেদ ও স্পিন অলরাউন্ডার শেখ মাহেদী হাসান। শনিবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন কক্ষে দল ঘোষণা করেন বিসিবির তিন নির্বাচক।

এ বিষয়ে নান্নু বলেন, নির্বাচকদের সঙ্গে আলোচনা করে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তবে সৌম্যের এশিয়া কপে রাখার বিষয়ে আমরা কোনো আলোচনা করিনি।

এশিয়া কাপের বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও নাঈম শেখ।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প