শিরোনাম:
●   ভেনেজুয়েলায় নির্বাচন কবে, জানাল হোয়াইট হাউস ●   যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আরাঘচি ●   বাংলাদেশের সীমান্তবর্তী সব বিমানঘাঁটি সচল করছে ভারত ●   শিক্ষা শুধু চাকরির জন্য নয়, সৃজনশীল ও আদর্শ মানুষ গড়ার জন্যও : প্রধান উপদেষ্টা ●   জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু ●   আমলাতন্ত্রের কাছে নতিস্বীকার করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি ●   ইসরায়েল-জার্মানি নতুন প্রতিরক্ষা চুক্তি, হঠাৎ কী কারণে ●   ইরানের পরিস্থিতি ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’, সামরিক হস্তক্ষেপের অজুহাত খুঁজছেন ট্রাম্প: পররাষ্ট্রমন্ত্রী ●   ২০২৬ সাল পৃথিবীতে যুদ্ধ ও ধ্বংসের বছর: বাবা ভাঙ্গার ‘ভবিষ্যদ্বাণী’ ●   নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প
ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

BBC24 News
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » আর্জেন্টিনার মাটিতে জোড়া গোলে ‘লাস্ট ড্যান্স’ রাঙালেন মেসি
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » আর্জেন্টিনার মাটিতে জোড়া গোলে ‘লাস্ট ড্যান্স’ রাঙালেন মেসি
৬৮২ বার পঠিত
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আর্জেন্টিনার মাটিতে জোড়া গোলে ‘লাস্ট ড্যান্স’ রাঙালেন মেসি

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা দলের গা গরমের সময় দৃশ্যটা চোখে বিঁধতে পারে। জাতীয় দলের কালো জ্যাকেট পরে স্ট্রেচিং করছিলেন লিওনেল মেসি। একটু ভালা করে তাকাতেই বোঝা গেল, বাইরে থেকে দেখতে গা গরম করা মনে হলেও ভেতরে ভেতরে আরও কিছু একটা হচ্ছে। তোলপাড়!

ক্যারিয়ারজুড়ে শুধু গোল করেছেন আর গোল বানিয়েছেন। কোনোকিছু ঠেকাতে তো শেখেননি। চোখের পানি আটকাতে কষ্ট হচ্ছিল মেসির। চোখ দুটো ভেজা ভেজা, যেমনটা এস্তাদিও মনুমন্তোলের টইটম্বুর গ্যালারিরও। আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে তাঁর প্রথম ম্যাচটা ছিল ২০ বছর আগে এই স্টেডিয়ামেই। ৯ অক্টোবর, ২০০৫। সেটাও ছিল বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে আর্জেন্টিনার শেষ ম্যাচ। দুই দশক পর সেই একই স্টেডিয়াম ও একই ‘মঞ্চ’—শুধু অনুভূতিটা আলাদা; আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে এটাই তাঁর শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। এএফএ প্রীতি ম্যাচ আয়োজন না করলে নিজের মানুষদের সামনে, নিজের মাটিতে এরপর আর কখনো জাতীয় দলের জার্সি গায়ে চাপানো হবে না!মনুমেন্তালের গ্যালারিতে উৎসবের ঢাকে তাই বিদায় রাগিনীর সুরও বেজেছে। মেসি সেই সুরে ভেসেই শুনিয়েছেন চেনা গানটি। বলা ভালো, দর্শকেরাই তাঁর হয়ে গেয়েছেন, ‘ওলে, ওলে, ওলে…মেসি, মেসি, মেসি!’

যে কেউ ওখান থেকে জোরাল শটে গোল নিশ্চিত করতে চাইবেন, কারণ সামনে গোলকিপারসহ ভেনেজুয়েলার দুই ডিফেন্ডার। কিন্তু লোকটির নাম তো মেসি, তাই কাঁটা-কম্পাসের মাপে চিপ দেখা গেল। বলটাও বাতাসে ভাসতে ভাসতে জাল ছুঁয়ে যেন অমর কোনো চিত্রকর্মের রুপ পেল!
মেসি গোল করলে যে গানটা আর্জেন্টাইনদের জাতীয় সঙ্গীত। কিংবদন্তি সেই সঙ্গীত বাজালেন একবার। কিন্তু দর্শকেরা গাইলেন ম্যাচ শুরুর বেশ আগে থেকে শেষ পর্যন্ত। যদিও এই ম্যাচ কোনোদিন শেষ হোক, সেটা সম্ভবত কোনো আর্জেন্টাইন-ই চাননি!

কিন্তু শুরু থাকলে তার শেষ প্রকৃতিরই বেঁধে দেওয়া নিয়ম। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে শেষ ম্যাচ তো বটেই, জাতীয় দলের জার্সিতে ঘরের মাঠে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচটা তাই খেলে ফেললেন মেসি। আর এর মধ্য দিয়ে পৃথিবীর দু-একটি প্রজন্মও হয়তো টের পেল, মেসিতে সওয়ার হয়ে দেখতে দেখতে তাদেরও আসলেই বয়স হয়ে গেছে। কিন্তু ছবিটা পাল্টায়নি। ৩৮ বছর বয়সেও মেসি পাল্টাতে দেননি। ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে স্কোরশিটে তাঁর নাম, কিন্তু সেটা যে আসলে গোলের নামে তুলির আঁচড় না দেখলে বিশ্বাস হবে না।৩৯ মিনিটে সেই ক্যানভাস তৈরি করেছিলেন লিয়ান্দ্রো পারেদেস। মাঝমাঠে ভেনেজুয়েলার মিডফিল্ডারের বলের নিয়ন্ত্রণ হারানোর সুযোগ নিয়ে হুলিয়ান আলভারেজকে লম্বা পাস দেন পারেদেস। ডান প্রান্ত থেকে আলভারেজ একটু ভেতরে ঢুকে ভেনেজুয়েলার এক ডিফেন্ডারকে ডজ দিয়ে আলতো করে পাস দেন বক্সের মাঝে দাঁড়ানো মেসিকে। যে কেউ ওখান থেকে জোরাল শটে গোল নিশ্চিত করতে চাইবেন, কারণ সামনে গোলকিপারসহ ভেনেজুয়েলার দুই ডিফেন্ডার। কিন্তু লোকটির নাম তো মেসি, তাই কাঁটা-কম্পাসের মাপে চিপ দেখা গেল। বলটাও বাতাসে ভাসতে ভাসতে জাল ছুঁয়ে যেন অমর কোনো চিত্রকর্মের রুপ পেল!৩২৪ দিন পর আর্জেন্টিনার জার্সিতে মেসির গোল। ৭ গোল করে এবারের বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা লুইস দিয়াজের পাশেও বসলেন। কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয়। দিয়াজ পেছনে পড়লেন ৭৯ মিনিটে। এবারও ডান প্রান্ত থেকে আলভারেজের ক্রস, বক্সের মাঝে দাঁড়ানো মেসি শুধু বাঁ পায়ের ছোঁয়ার বলের গতিপথ পাল্টে জালে পাঠিয়েছেন। কিংবা অন্য চোখে, আর্জেন্টিনা দলে বিদায়ী পূর্বসুরীকে ‘চামচে করে রসগোল্লা’ খাওয়ালেন উত্তর প্রজন্মের প্রতিনিধি!আর্জেন্টিনার এই ম্যাচে মেসির এসব মুহূর্তগুলোই বার বার মূর্ত হয়ে উঠেছে। যেমন ধরুন, বল যতবার তাঁর পায়ে গেছে গ্যালারিও গলা ফাটিয়েছে। বেচারা লাওতারো মার্তিনেজের গোলটি তাই সম্ভবত শুধু স্কোরশিট ছাড়া কেউ মনে রাখবেন না! ৭৪ মিনিটে আলভারেজের বদলি হয়ে নামার দুই মিনিট পরই নিকো পাজের ক্রস থেকে হেডে গোল করেন। অবশ্য মেসির কারণেও গোলটি কেউ কেউ মনে রাখতে পারেন। ফ্রি কিক থেকে পাজকে ডিফেন্সচেরা পাসটি মেসির ছিল।

তবে মার্তিনেজের গোলের চেয়েও লোকে সম্ভবত বেশি মনে রাখবেন, এই ম্যাচে মেসি হ্যাটট্রিক পেতে পারতেন। ৮৯ মিনিটে রদ্রিগো দি পলের দারুণ পাস থেকে গোল করলেও ভিএআর জানিয়ে দেয় অফসাইডের ভুল ছিল।গ্যালারিতে তাই মেসির পরিবার। রোকুজ্জোকে দু-একবার দেখা গেল। প্রথমবার হাসছিলেন, তখন ম্যাচের শুরু। পরেরবার মুখটা শুকনো, তখন ম্যাচের শেষ অর্ধের খেলা চলছিল।

ম্যাচ অফিশিয়ালদের শাপ-শাপান্ত করতে পারেন আর্জেন্টিনার সমর্থকেরা। দুই অর্ধে মাত্র ২ মিনিট করে যোগ করা সময় দেওয়া হয়েছে ! আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আগামী জুনে বিশ্বকাপের আগে দেশের মাটিতে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ‘লা নাসিওন’। সেটা না হলে এই ম্যাচটাই হয়ে যাবে জাতীয় দলের জার্সিতে দেশের মাটিতে মেসির শেষ ম্যাচ! ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে এটাই লিওনেল স্কালোনির দলের শেষ ম্যাচ, কিন্তু সেটা হবে ইকুয়েডরে।

মেসিকে দেশের মাটিতে আরেকটু বেশি সময় মাঠে দেখার ইচ্ছা থেকে আর্জেন্টাইন সমর্থকেরা তাই ভাবতেই পারেন, রেফারিরা যোগ করা সময়টা অনন্তকাল দিলে এমন কী-ই-বা হতো!



বাংলাদেশের সীমান্তবর্তী সব বিমানঘাঁটি সচল করছে ভারত
জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু
আমলাতন্ত্রের কাছে নতিস্বীকার করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি
ইসরায়েল-জার্মানি নতুন প্রতিরক্ষা চুক্তি, হঠাৎ কী কারণে
ইরানের পরিস্থিতি ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’, সামরিক হস্তক্ষেপের অজুহাত খুঁজছেন ট্রাম্প: পররাষ্ট্রমন্ত্রী
বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ ইরানের শত্রু, মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি
ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের নিন্দা,ওআইসির রাষ্ট্র গুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস নয়:পররাষ্ট্র উপদেষ্টা
তারেক রহমানের সঙ্গে ইইউ’র প্রধান পর্যবেক্ষকের সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
ওয়াশিংটনে নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আন্ডার সেক্রেটারি জরুরি বৈঠক