শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বুধবার, ১৬ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ব্রিটেনে তিন রাশিয়ার গুপ্তচর আটক
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ব্রিটেনে তিন রাশিয়ার গুপ্তচর আটক
৪৬৫ বার পঠিত
বুধবার, ১৬ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রিটেনে তিন রাশিয়ার গুপ্তচর আটক

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনে রাশিয়ার পক্ষ হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি বড় মাপের নিরাপত্তা তদন্তের পর এদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে বলে বিবিসি জানতে পেরেছে।

আসামীরা সবাই বুলগেরিয়ার নাগরিক এবং গত ফেব্রুয়ারি মাসে আটক করার পর থেকে তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে।

আটকদের বিরুদ্ধে “অযৌক্তিক অভিপ্রায়ে” ব্যবহারের জন্য পরিচয়পত্র রাখার অভিযোগ আনা হয়েছে এবং অভিযোগ করা হয়েছে যে সেগুলো জাল ছিল জেনেও তারা এসব দলিল তাদের কাছে রেখে দিয়েছিলেন।

অভিযোগ করা হয়েছে, এই তিনজন রুশ গুপ্তচর সংস্থার পক্ষ হয়ে কাজ করতেন।

তাদরে কাছ থেকে যেসব কাগজ-পত্র উদ্ধার করা হয়েছে তার মধ্যে রয়েছে ব্রিটেন, বুলগেরিয়া, ফ্রান্স, ইতালি, স্পেন, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, গ্রীস এবং চেক প্রজাতন্ত্রের পাসপোর্ট, পরিচয়পত্র এবং অন্যান্য নথি।

ব্রিটেনের সরকারি গোপনীয়তা আইনের আওতায় অপরাধের সন্দেহে ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হওয়া পাঁচ ব্যক্তির মধ্যে ছিলেন এই তিনজন।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট, যাদের কাজ ব্রিটেনে বিদেশি গুপ্তচরদের খুঁজে বের করা, তার গোয়েন্দারা এদের আটক করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে এরা হলেন: নরফোকের গ্রেট ইয়ারমাথ থেকে আটক অরলিন রুসেভ (৪৫), উত্তর-পশ্চিম লন্ডনের হ্যারো এলাকা থেকে আটক বিজার জাম্বাজভ (৪১) এবং হ্যারোর একই ঠিকানার ক্যাট্রিন ইভানোভা (৩১)।

এদের এখনও পুলিশের হেফাজতে রাখা হবে এবং পরে কোনো এক তারিখে এদের ওল্ড বেইলির আদালতে হাজির করা হবে।

এই তিন জন বছরের পর বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন এবং শহরের বেশ কয়েকটি এলাকার বাড়িতে বসবাস করেছেন।

মি. রুসেভ এক সময় রাশিয়ার সাথে ব্যবসায়িক লেনদেন করেছেন।

তিনি ২০০৯ সালে ব্রিটেনে আসেন এবং তিন বছর ধরে আর্থিক খাতে প্রযুক্তিগত ভূমিকায় কাজ করেন।

তার অনলাইন লিঙ্কডইন প্রোফাইলে বলা হয়েছে, পরবর্তীকালে তিনি সিগন্যাল ইন্টেলিজেন্সের সাথে জড়িত একটি ব্যবসার মালিক ছিলেন, যে প্রতিষ্ঠানের কাজ ছিল যোগাযোগ কিংবা ইলেকট্রনিক সিগন্যালে আড়ি পাতা।মি. রুসেভ, যার সাম্প্রতিক ঠিকানা গ্রেট ইয়ারমাউথের একটি সমুদ্রতীরবর্তী গেস্টহাউস, তিনি আরও বলেছেন যে তিনি একসময় বুলগেরিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে কাজ করেছেন।

মি. জাম্বাজভ এবং মিজ ইভানোভাকে তাদের হ্যারোর বাড়ির প্রাক্তন প্রতিবেশীরা দম্পতি হিসাবে বর্ণনা করেছেন।

মি. জাম্বাজভকে বর্ণনা করা হয়েছে হাসপাতালের ড্রাইভার হিসাবে, আর মিজ ইভানোভা তার অনলাইন লিঙ্কডইন প্রোফাইলে নিজেকে একটি ব্যক্তিগত স্বাস্থ্য ব্যবসায় ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হিসাবে বর্ণনা করেছেন।

এই দু’জন প্রায় এক দশক আগে ব্রিটেনে আসেন এবং প্রবাসী বুলগেরিয়ানদের “ব্রিটিশ সমাজের সংস্কৃতি এবং রীতিনীতি”-এর সাথে পরিচয় ঘটানোর জন্য তারা একটি সামাজিক প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

আগামী বছর জানুয়ারি মাসে ওল্ড বেইলি আদালতে এই তিন আসামীর বিচার হওয়ার কথা রয়েছে। তবে তারা এখনও অভিযোগ স্বীকার করে কোন বক্তব্য দেননি।

ব্রিটেনের সন্ত্রাস-বিরোধী পুলিশ সম্প্রতি বিশেষভাবে রাশিয়ার পক্ষ থেকে সন্দেহজনক হুমকি এবং গুপ্তচরবৃত্তির তদন্তে তাদের অনেক বেশি সময় ব্যয় করতে হচ্ছে বলে বক্তব্য দিয়েছে।

সাম্প্রতিক বছরগুলিতে ব্রিটেনে রুশ গুপ্তচর তৎপরতার সাথে জড়িত কতগুলি ঘটনার পর এ নিয়ে তাদের উদ্বেগ বেড়েছে।

দু’হাজার আঠারো সালে দু’জন রুশ আততায়ী রাশিয়ার গুপ্তচর সংস্থার একজন প্রাক্তন ডাবল-এজেন্ট সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়ে ইউলিয়াকে ব্রিটেনের সালসবারি এলাকায় মারাত্মক নার্ভ গ্যাস নোভিচক ব্যবহার করে হত্যার প্রচেষ্টা চালায়।

এর আগে ২০০৬ সালে সাবেক রুশ-গোয়েন্দা কর্মকর্তা অ্যালেকজান্ডার লিটভিনেনকো রুশ সরকারের অধীন ঘাতকদের বিষ প্রয়োগের পর লন্ডনে নিহত হন।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প