শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
শনিবার, ১৯ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ক্যাম্প ডেভিড শীর্ষ সম্মেলন: সংকটে যুক্তরাষ্ট্র-জাপান ও দ.কোরিয়ার ত্রিপক্ষীয় জোটের একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ক্যাম্প ডেভিড শীর্ষ সম্মেলন: সংকটে যুক্তরাষ্ট্র-জাপান ও দ.কোরিয়ার ত্রিপক্ষীয় জোটের একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি
৪৭৩ বার পঠিত
শনিবার, ১৯ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্যাম্প ডেভিড শীর্ষ সম্মেলন: সংকটে যুক্তরাষ্ট্র-জাপান ও দ.কোরিয়ার ত্রিপক্ষীয় জোটের একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে : ক্যাটোকটিন মাউন্টেন পার্কের সবুজের সমারোহে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অবকাশ যাপন কেন্দ্র ক্যাম্প ডেভিড আবারো আন্তর্জাতিক কূটনীতিতে একটি ঐতিহাসিক মাইলফলক স্থাপন করতে যাচ্ছে। উত্তর কোরিয়া এবং চীনের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করতে, যুক্তরাষ্ট্র এবং এর দুটি প্রধান এশীয় মিত্রদেশ জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে ত্রিপক্ষীয় জোট তাদের ঐক্যকে দৃঢ়তর করতে যাচ্ছে এখানে।

প্রেসিডেন্ট জো বাইডেনের আতিথ্যে, শুক্রবারের শীর্ষ সম্মেলনের লক্ষ্য হলো “ত্রিপক্ষীয় সম্পর্ক স্থাপনে দৃষ্টি নিবদ্ধ করা”; একই সঙ্গে ওয়াশিংটন, টোকিও ও সোওলের মধ্যে একটি ত্রিমুখী হটলাইন স্থাপন করা এবং আঞ্চলিক সংকটের সময় একে অপরের সাথে পরামর্শ করার অঙ্গীকার করা। বৃহস্পতিবার এক ব্রিফিং-এ প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদদাতাদের একথা জানান। পররাষ্ট্র নীতি এবং নিরাপত্তা বিষয়ে আলোচনা করার সময় প্রচলিত নিয়মানুযায়ী এই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে একথা বলেন।

একই ব্রিফিং-এ প্রশাসনের আরেকজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, তিন দেশ এই প্রতিশ্রতি ব্যক্ত করবে যে, যখন কোনো আঞ্চলিক জরুরি পরিস্থিতি বা হুমকি সৃষ্টি হবে, তখন তারা ত্বরিত পরামর্শ করবে,পরস্পরের সাথে গোয়েন্দা তথ্য ভাগাভাগি করবে এবং একে অপরের সাথে মিলে নীতিগত পদক্ষেপ প্রণয়ন করবে।

---শুক্রবারের শীর্ষ সম্মেলনের এই লক্ষ্য অর্জন সম্ভব হয়েছে, দক্ষিণ কোরিয়া ও এর সাবেক দখলদার জাপানের মধ্যকার স্থবির সম্পর্কের উন্নতি হওয়ার পর। এর আগে, সম্পর্ক উন্নয়নের জন ই্য়ুন ও কিশিদার সরকার, দু দেশের দুঃখজনক ইতিহাস ও পারস্পরিক অবিশ্বস দূর করার জন্য কয়েক মাস ধরে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালায়।

আগের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, নেতারা প্রতিশ্রুতি ব্যক্ত করবেন যে, ক্যাম্প ডেভিডের “প্রতিশ্রুতিকে ব্যাহত না করে, ভবিষ্যত নেতারা প্রতি বছর এমন সম্মেলনে মিলিত হবেন।”



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?