সোমবার, ২১ আগস্ট ২০২৩
প্রথম পাতা » অর্থনীতি | এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » শ্রীলঙ্কার ঋণের ৫০ মিলিয়ন ডলার ফেরত পেল বাংলাদেশ
শ্রীলঙ্কার ঋণের ৫০ মিলিয়ন ডলার ফেরত পেল বাংলাদেশ
বিবিসি২৪নিউজ,অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকা: শ্রীলঙ্কাকে দেওয়া ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণের মধ্যে ৫০ মিলিয়ন ডলার ফেরত পেল বাংলাদেশ। বিভিন্ন অনিশ্চয়তার মধ্যে আজ এ অর্থ দিয়েছে দেশটি। আগামী ৩০ আগস্ট আরও ৫০ মিলিয়ন ডলার ফেরত দেওয়ার কথা রয়েছে। আর পুরো ঋণের সুদহার যথাসময়ে ফেরত দেয় দেশটি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক এ তথ্য জানান। তিনি বলেন, ‘দেশটির আবেদনের পরিপ্রেক্ষিতে এর আগে কয়েক দফা সময় বাড়ানো হয়েছিল। এখন তারা বাকি ১৫০ মিলিয়ন ডলার যথাসময়ে ফেরত দেবে বলে আশা করা হচ্ছে।’
কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় দেশটিকে ২০২১ সালের সেপ্টেম্বর-অক্টোবর সময়ে চার কিস্তিতে ২০ কোটি ডলার ঋণ দেয় বাংলাদেশ। একবছর মেয়াদি ঋণের মেয়াদ শেষ হয় গত বছরের সেপ্টেম্বরে। এরপর তিন মাস করে কয়েক দফায় সময় বাড়ানো হয়। ঋণের বিপরীতে লন্ডন আন্ত:ব্যাংক অফার রেট বা লাইবর যোগ দেড় শতাংশ সুদ পাচ্ছে বাংলাদেশ।’




বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
সরকারের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকা
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য:বিশ্বব্যাংক-আইএমএফ
সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী 