বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভারতে চন্দ্রজয়ের সাফল্যে খুশির জোয়ার
ভারতে চন্দ্রজয়ের সাফল্যে খুশির জোয়ার
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে অবতরণ করল । এর মধ্য দিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান অবতরণ করে ইতিহাস গড়ল। চন্দ্রজয়ের সাফল্যে দেশটিতে খুশির জোয়ার বইছে।
বুধবার ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার ‘বিক্রম’ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) চন্দ্রযান-৩–এর অবতরণের দৃশ্য সরাসরি সম্প্রচার করে।
এ উপলক্ষে দেশটির সব স্কুল খোলা রাখা হয়। ব্রিকস সম্মেলনে দক্ষিণ আফ্রিকায় থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চ্যুয়ালি ইসরোর আয়োজনে যুক্ত হন।
চাঁদের মাটিতে অবতরণের সঙ্গে সঙ্গেই কন্ট্রোল রুমে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর কর্মকর্তারা উচ্ছ্বাসে ফেটে পড়েন। এরপরই শুরু হয় উৎসব উদযাপন। ছোট্ট শিশু থেকে বড়রা, কেউই বাদ যায়নি। আনন্দের জোয়ার বয়ে যায় বয়স্কদের মাঝেও।
ইসরোর সাবেক প্রধান কে শিভান বলেন, আমরা অত্যন্ত উত্তেজিত। দীর্ঘদিন ধরে এই মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমি অত্যন্ত খুশি।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 