শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » ইউরোপ | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম | সাবলিড » ফ্রান্স থেকে ১০টি এয়ারবাস ক্রয় করবে বাংলাদেশ
প্রথম পাতা » ইউরোপ | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম | সাবলিড » ফ্রান্স থেকে ১০টি এয়ারবাস ক্রয় করবে বাংলাদেশ
৫১০ বার পঠিত
শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফ্রান্স থেকে ১০টি এয়ারবাস ক্রয় করবে বাংলাদেশ

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ফ্রান্সের পক্ষ থেকে বাংলাদেশে একটি স্যাটেলাইট কারখানা স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার।

পাশাপাশি বাংলাদেশ ফ্রান্স থেকে ১০টি এয়ারবাস কিনতে রাজি হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

রাষ্ট্রপতির আসন্ন ইন্দোনেশিয়া সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।মোমেন বলেন, আমরা প্রথম বঙ্গবন্ধু স্যাটেলাইট ফ্রান্সের সহায়তায় করেছি।

আমরা আরও দুটি স্যাটেলাইট করতে চাই। ফ্রান্সের প্রযুক্তি ভালো।

তারা স্যাটেলাইট কারখানা করার প্রস্তাব করেছে। আমরা এটি বিবেচনা করছি, চিন্তা-ভাবনা করছি। আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।
তিনি জানান, আমরা যখন ফ্রান্সে গিয়েছিলাম, তখন তারা এই প্রস্তাবটি দিয়েছিল। আমরা এটি বিচার-বিশ্লেষণ করে দেখছি। আমি মনে করছি, এটিকে আমরা স্বাগত জানাতে পারি।

বাংলাদেশ ফ্রান্স থেকে ১০টি এয়ারবাস কিনতে চায় জানিয়ে মোমেন বলেন, তারা কিছু বিমান বিক্রি করতে চায়। আমরা রাজি হয়েছি। এয়ারবাস, আমরা ১০টি কিনব। এর মধ্যে দুটি হলো কার্গো বিমান। তবে মাঝখানে ডলার সংকটের কারণে কেনার প্রক্রিয়ায় দেরি হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে শেষে ঢাকা সফরে আসবেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ১৯৯০ সালের পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের ঢাকা সফর হতে যাচ্ছে এটি।

ঢাকা সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তিনি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রতি শ্রদ্ধা জানাবেন। এ সময় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ১১ সেপ্টেম্বর সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এর আগে ১৯৯০ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশে সফর করেছিলেন।



এ পাতার আরও খবর

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায় ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল  আশঙ্কা ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা