শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | মিডিয়া ওয়াশ | শিরোনাম | সাবলিড | সাহিত্য ও সংস্কৃতি » নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানের আমন্ত্রণ পেলো না রাশিয়া, বেলারুশ ও ইরান
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | মিডিয়া ওয়াশ | শিরোনাম | সাবলিড | সাহিত্য ও সংস্কৃতি » নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানের আমন্ত্রণ পেলো না রাশিয়া, বেলারুশ ও ইরান
৫৬২ বার পঠিত
রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানের আমন্ত্রণ পেলো না রাশিয়া, বেলারুশ ও ইরান

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিতব্য এ বছরের নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাদ পড়েছে রাশিয়া, বেলারুশ ও ইরান। এ তিনটি দেশের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে নোবেল ফাউন্ডেশনের আয়োজকরা। ওই তিন দেশের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানোয় ক্ষোভ দেখা দিলে ফাউন্ডেশন এই সিদ্ধান্ত নেয়। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নোবেল ফাউন্ডেশন গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) স্থানীয় সংবাদমাধ্যমকে জানায়, এবার সুইডেনে প্রতিনিধিত্বকারী সব দেশকেই আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে এই সিদ্ধান্ত তাদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। এ বিষয়ে নোবেল ফাউন্ডেশন জানায়, “তাদের প্রাথমিক আমন্ত্রণের জোরালো প্রতিক্রিয়া এসেছে। তাই আমরা সিদ্ধান্ত পরিবর্তন করেছি।”

মূলত, নোবেল পুরস্কারের মূল্যবোধ বোঝানোর প্রয়োজনেই এই সিদ্ধান্ত বদল করা হয়। গত বছরও ইউক্রেন সংঘাত এবং অভ্যন্তরীণ বিরোধীদের দমন করা সহ বিভিন্ন কারণে রাশিয়া, বেলারুশ এবং ইরানের প্রতিনিধিদের আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নিয়েছিল নোবেল ফাউন্ডেশন।

স্থানীয় গণমাধ্যম জানায়, স্বাভাবিকভাবেই নোবেল ফাউন্ডেশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউক্রেন। কিয়েভের পক্ষ থেকে এই পদক্ষেপকে মানবতাবাদের বিজয় বলা হয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “ন্যায়বিচার পুনরুদ্ধারের দাবি জানানো প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। আমাদের মতে, রাশিয়া এবং বেলারুশের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানোর বিষয়ে অসলোরও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত।”

অন্যদিকে, নোবেল ফাউন্ডেশনের সিদ্ধান্ত বদলের বিষয়ে এখনও মস্কো থেকে কোন প্রতিক্রিয়া আসেনি।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না