শিরোনাম:
●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড » ‘গেম অব থ্রোনস’ তারকা সোফি টার্নারের ঘর ভাঙা বিষয়ে যা জানা গেল
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড » ‘গেম অব থ্রোনস’ তারকা সোফি টার্নারের ঘর ভাঙা বিষয়ে যা জানা গেল
৮৩৬ বার পঠিত
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘গেম অব থ্রোনস’ তারকা সোফি টার্নারের ঘর ভাঙা বিষয়ে যা জানা গেল

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: একজন হলেন ঘরমুখো। কাজের বাইরে ভালোবাসেন ঘরে থাকতে। আরেকজন হলো উড়নচন্ডী। সারাক্ষণ ঘুরাঘুরি, পার্টি নিয়ে থাকেন ব্যস্ত। এমন আলাদা স্বভাবের দু’জন মানুষ একত্রে থাকাটা খুবই কষ্টকর। এসব নিয়ে তাদের মধ্যে শুরু হয় তিক্ততা। আর সেই তিক্ততা থেকেই বিয়ের চার বছর পর আলাদা হয়ে যাচ্ছেন অভিনেতা সোফি টার্নার ও সঙ্গীতশিল্পী জো জোনাস দম্পতি। খবর টিএমজেডের।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মিয়ামির একটি আদালতে বিচ্ছেদের আবেদন করেছেন জো জোনাস। বিচ্ছেদের আবেদনের নথিতে বলা হয়েছে, তাদের এই সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে যাওয়ার অবস্থায় আর নেই।

---অভিনেতা সোফি টার্নার ও সঙ্গীতশিল্পী জো জোনাস। ছবি: সংগৃহীত
জানা গেছে, বেশ কয়েকমাস আগেই এই তারকা দম্পতির সম্পর্কে ফাটল ধরেছে। এরপর তারা নিজেরাও চেষ্টা করেছেন তাদের এই সম্পর্ক টিকিয়ে রাখার। কিন্তু শেষ রক্ষা হলো না। শেষ পর্যন্ত দুজনেই সিদ্ধান্ত নিয়েছেন তাদের চার বছরের সম্পর্কের ইতি টানার।তবে নিজেরা আলাদা হলেও সন্তানদের যৌথ অভিভাবকত্বের জন্য আবেদন করেছেন তারা। বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি জোনাস বা সোফির কাছ থেকে। এই তারকা দম্পতির সংসারে রয়েছেন দুই কন্যা সন্তান। মা সোফি টার্নার পার্টিতে ব্যস্ত থাকায় শেষ কয়েকমাস ধরে ছোট কন্যাকে দেখাশোনা করছেন ঘরমুখো বাবা জো জোনাস।

২০১৬ সালে শুরু হয় এই তারকা দম্পতির প্রেম। পরের বছর বাগদান সারলেও ২০১৯ সালের পহেলা মে লাস ভেগাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

---গেম অব থ্রোনস’ সিরিজ দিয়ে সমগ্র বিশ্বে বেশ জনপ্রিয়তা লাভ করে সোফি টার্নার। অন্যদিকে জো জোনাস সংগীতশিল্পী ও অভিনেতা। তিনি প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসের ভাই।



আর্কাইভ

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র