শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

BBC24 News
রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » ইউরোপ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম | সাবলিড » আজ বাংলাদেশে আসছে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রঁ
প্রথম পাতা » ইউরোপ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম | সাবলিড » আজ বাংলাদেশে আসছে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রঁ
৫৬৬ বার পঠিত
রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজ বাংলাদেশে আসছে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রঁ

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে এক দ্বিপাক্ষিক সফরে আজ রবিবার ঢাকায় আসছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট তথা আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা করবেন। দুই নেতা দুটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করবেন এবং তারা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। সফরকালে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন।

১৯৯০ সালে ফ্রান্সের তত্কালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতোরাঁর পর এটি হবে কোনো ফরাসি প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর। ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে থাকবেন ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী ক্যাথরিন কোলোনা। প্রসঙ্গত, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রঁর আমন্ত্রণে ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর করেন শেখ হাসিনা।

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রঁ নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে আজ রবিবার সন্ধ্যায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্টকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হবে। আগামীকাল সোমবার সকালে প্রেসিডেন্ট ম্যাক্রঁ প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠক করবেন। শীর্ষ বৈঠকে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি সই হতে পারে। জানা যায়, ফ্রান্সের সহায়তায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উেক্ষপণে একটি চুক্তি হতে পারে। এছাড়া বাংলাদেশ বিমানের বহরে কয়েকটি এয়ারবাস সংযোজন, বিমান বাহিনীর জন্য প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ নিয়ে আলোচনা ও চুক্তি হতে পারে। ফরাসি বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে প্রকৌশল, জ্বালানি, মহাকাশ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পৃক্ত আছে।

আগামীকাল সকাল ৮টার দিকে ধানমন্ডি লেক এলাকা ঘুরে দেখবেন ফরাসি প্রেসিডেন্ট। এছাড়া ঢাকায় আসার পরপরই তিনি বাংলাদেশের জনপ্রিয় সংতীতশিল্পী ‘জলের গান’ সংগীত দলের লিড ভোকাল রাহুল আনন্দের বাসায় যাবেন তিনি। প্রেসিডেন্ট ম্যাক্রঁ সেখানে ফোক ফিউশন ধারার বাংলা গান শুনবেন, পরিচিত হবেন এই গানের তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সঙ্গে।

---সূত্র জানায়, ফরাসি প্রেসিডেন্টের বাংলাদেশ সফর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো নতুন উচ্চতায় নিয়ে যাবে। একই সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার হবে। এদিকে ঢাকাস্থ ফরাসি দূতাবাস গণমাধ্যমকে বলেছে, ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিশেষ করে ফ্রান্সের প্রযুক্তি ও জ্ঞান-বিজ্ঞানের ওপর ভিত্তি করে ব্যবসা সম্প্রসারণে দুই দেশের আগ্রহ দেখে আমরা খুশি।

ফরাসি প্রেসিডেন্টের এই সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো বিস্তৃত হবে এবং তা এক নতুন উচ্চতায় পৌঁছবে বলে বাংলাদেশ ও ফরাসি সরকার আন্তরিকভাবে আশা করছে। ফরাসি প্রেসিডেন্টের আগামীকাল দুপুরে ঢাকা ত্যাগের কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন।



এ পাতার আরও খবর

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর
ইউরোপজুড়ে বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তরুণেরা ইউরোপজুড়ে বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তরুণেরা
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫ বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫
নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি
হুতিদের হামলা থেকে সৌদিকে সুরক্ষা দিতে ব্রিটিশ যুদ্ধবিমান মোতায়েন হুতিদের হামলা থেকে সৌদিকে সুরক্ষা দিতে ব্রিটিশ যুদ্ধবিমান মোতায়েন
প্যারিসে কারফিউ ঘোষণা করলো ফ্রান্স প্যারিসে কারফিউ ঘোষণা করলো ফ্রান্স
জ্বলছে প্যারিস, আগুন, ধ্বংস, লুটপাট ও ২০২৭ সালের নির্বাচন জ্বলছে প্যারিস, আগুন, ধ্বংস, লুটপাট ও ২০২৭ সালের নির্বাচন
জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ
ইউরোপীয় প্রতিষ্ঠান থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ ইউরোপীয় প্রতিষ্ঠান থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?