শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

BBC24 News
সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » জেলার খবর » নাসিকের ৬৯৫ কোটি টাকার বাজেট ঘোষণা
প্রথম পাতা » জেলার খবর » নাসিকের ৬৯৫ কোটি টাকার বাজেট ঘোষণা
৬৫১ বার পঠিত
সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাসিকের ৬৯৫ কোটি টাকার বাজেট ঘোষণা

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২৩-২৪ অর্থ বছরের ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৯১৯ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র ডা. সেলিয়া হায়াৎ আইভি।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগর ভবন অডিটোরিয়ামে নাসিকের জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়।

এবার বাজেটে কৃষি, স্বাস্থ্য, ডেঙ্গু মোকাবিলা, চিকিৎসা ও উন্নয়নের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।

বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাত থেকে মোট আয় ধরা হয়েছে ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৯১৯ টাকা।

অর্থ বছরের মোট ব্যয় ধরা হয়েছে ৬৭২ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ৯১৪ টাকা। বছর শেষে উদ্বৃত্ত থাকবে ঘোষিত বাজেটের ২২ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৫ টাকা।
মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি বলেন, জনগণ পাশে দাঁড়ালে আমি সব পারবো। যখন আমার পাশে আপনারা দল মতের ঊর্ধ্বে ছিলেন, তখন আমার কোনো দল ছিল না।

এই শেখ রাসেল পার্ক করার সময় আপনারা আমার পাশে ছিলেন। আপনাদের সহযোগিতায় গত বছরের তুলনায় এবার ২০০ কোটি টাকার বেশি বাজেট দিতে পারছি। আপনাদের সহযোগিতার চাই।
গত ২০২২-২৩ অর্থ বছরে ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করেছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।



আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?