সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ » ঢাকা ছাড়লেন ফ্রান্সের প্রেসিডেন্ট
ঢাকা ছাড়লেন ফ্রান্সের প্রেসিডেন্ট
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সফর শেষে ঢাকা ছেড়েছেন। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তিনি ঢাকা থেকে বিদায় নেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রান্সের প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকা সফরকালে সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন।
এ সময় দুই দেশের মধ্যে দুটি চুক্তি সই হয়।
ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকা সফরের দ্বিতীয় দিনে ধানমন্ডির ৩২ নম্বর জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তিনি পরিদর্শন বইয়ে সইও করেন ফ্রান্সের প্রেসিডেন্ট।
এরপর তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর তুরাগ নদে নৌকা ভ্রমণে যান ফ্রান্সের প্রেসিডেন্ট।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ রোববার (১০ সেপ্টেম্বর) রাতে ঢাকা সফরে আসেন। বিমানবন্দরে ফ্রান্সের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাতে প্রধানমন্ত্রী আয়োজিত নৈশভোজে যোগ দেন ফ্রান্সের প্রেসিডেন্ট।
এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন যোগ দেন। সম্মেলনে শেষে তিনি বাংলাদেশে আসেন। তিন দশক পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট ঢাকা সফরে এলেন। ১৯৯০ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা ঢাকা সফর করেছিলেন।




স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর
ইউরোপজুড়ে বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তরুণেরা
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫
নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি
হুতিদের হামলা থেকে সৌদিকে সুরক্ষা দিতে ব্রিটিশ যুদ্ধবিমান মোতায়েন
প্যারিসে কারফিউ ঘোষণা করলো ফ্রান্স
জ্বলছে প্যারিস, আগুন, ধ্বংস, লুটপাট ও ২০২৭ সালের নির্বাচন
জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ
ইউরোপীয় প্রতিষ্ঠান থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ 