শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
BBC24 News
রবিবার, ৮ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » নির্বাচন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আ.লীগ দলীয় মনোনয়ন পত্র জমা দিলেন- এমডি জালাল
প্রথম পাতা » নির্বাচন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আ.লীগ দলীয় মনোনয়ন পত্র জমা দিলেন- এমডি জালাল
৫৮৮ বার পঠিত
রবিবার, ৮ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আ.লীগ দলীয় মনোনয়ন পত্র জমা দিলেন- এমডি জালাল

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: ব্রাহ্মণবাড়িয়া-২( সরাইল-আশুগঞ্জ) আসনে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য উপনির্বাচনে এমপি পদে আওয়ামী লীগ দলীয় মনোয়ন পত্র জমা দিয়েছেন সাংবাদিক এমডি জালাল। শনিবার (৭ অক্টোবর) বিকালে বাংলাদেশ আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সচিব  ও ভাইস চ্যান্সেলর ড.আরিফুর রহমান, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও আওয়ামী লীগ নেতা মোঃ ইসমত আলী, আওয়ামী লীগ নেতা মাহফুজ আলী, আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন, শিক্ষক ও সাংবাদিক সাহাগীর মৃধা, সাংবাদিক রাকিবুর রহমান রকিবসহ বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মী, গণ মাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সাংবাদিক এমডি জালাল ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামের কৃতি সন্তান। জাতিসংঘের রেজিস্ট্রার্ড ডেলিগেট ও বিবিসিনিউজ টোয়েন্টিফোর এর হেড অব নিউজ হিসেবে কাজ করার পাশাপাশি তিনি আওয়ামী লীগ দলীয় রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে জড়িত থেকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ দলীয় অনেক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের আস্থা অর্জন করেছেন। তিনি প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে দেশের মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে জাতিসংঘ ও বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন।

আসন্ন ব্রাহ্মণবাড়িয়া-২( সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকার উপনির্বাচনে এমপি প্রার্থী ও নৌকা প্রতীকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক এমডি জালাল বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী লীগ দলের হয়ে নিরলসভাবে কাজ করে আসছি। দল ও দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের পাশে থেকে দলের সুখে-দুঃখে কাজ করছি।

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সাধ্যমত সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। করুনাকালীন দুঃসময়সহ বিভিন্ন সংকটকালীন সময়ে এলাকার জনগণের পাশে থেকে দলীয় কার্যক্রম পরিচালনাসহ এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে সাধ্যমত কাজ করে যাচ্ছি। হাইকমান্ডসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নিজ নির্বাচনী এলাকার দলীয় নেতা-কর্মী ও এলাকার জনগণের দোয়া নিয়ে উপনির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছি। দলের প্রতি আমার ত্যাগ বিবেচনায় উপনির্বাচনে দল আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিবে বলে আমি আশাবাদী।



এ পাতার আরও খবর

বিএনপির বিজয়ে তারেক রহমান দেখা করলেন শফিকুর-নাহিদের সাথে বিএনপির বিজয়ে তারেক রহমান দেখা করলেন শফিকুর-নাহিদের সাথে
গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে
নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯
বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল
বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি
বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হলো বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হলো বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা।
আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস

আর্কাইভ

ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু
মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত
স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি