শিরোনাম:
●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

BBC24 News
শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | ফটোগ্যালারি | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড » নিজেই নিজেকে বিয়ে করলেন
শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিজেই নিজেকে বিয়ে করলেন

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: সঠিক জীবনসঙ্গী খুঁজে না পেয়ে সারাহ উইলকিনসন নামে ৪২ বছর বয়সী এক ব্রিটিশ নারী নিজেই নিজেকে বিয়ে করলেন। বিয়ের জন্য গত ২০ বছর ধরে অর্থ সঞ্চয় করেছিলেন। তবে কোনো পুরুষকেই তার মনে ধরেনি। তাই সঠিক জীবনসঙ্গী খুঁজে না পেয়ে একটি জমকালো উদযাপনের মাধ্যমে নিজেই নিজেকে বিয়ে করলেন।

বিবিসি জানায়, উইলকিনসন বিয়ের অনুষ্ঠানে বিশাল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলেন। নিজের বাগদানের জন্য একটি আংটি কিনেছিলেন এবং দিনটি সাফোকের ফেলিক্সস্টোতে হারভেস্ট হাউসে তার বন্ধুদের সঙ্গে উদযাপনের আয়োজন করেছিলেন।

বিবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে উইলকিনসন জানান, নিজের জমানো মোট ১০ হাজার পাউন্ড নিজের বিয়েতে খরচ করেছেন। গত ৩০ সেপ্টেম্বর নিজের অভিনব বিয়ের সাক্ষী হতে পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব মিলিয়ে ৪০ জনকে নিমন্ত্রণ করেন। ওইদিন রাতে স্থানীয় টেনিস ক্লাবে আয়োজিত বিয়ের পার্টিতে আরও ৪০ জন ব্যক্তি যোগ দিয়েছিলেন।

---ক্রেডিট কন্ট্রোলার উইলকিনসন বিবিসিকে বলেন, এটি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন ছিলো। যদিও এটি একটি আনুষ্ঠানিক বিবাহ ছিল না, কিন্তু আমার কাছে দিনটি বিশেষ ছিলো। আমি মনের মতো জীবন সঙ্গী খুঁজে পাইনি, তবে নিজের বিয়ের দিনটি কেন মিস করব? যে টাকা আমি আমার বিয়ের জন্য সঞ্চয় করেছি, সেই টাকা কেন খরচ করবো না? বিয়েটা সবার কাছে অদ্ভুত মনে হলেও, উপস্থিত সকলেই বেশ মজা করেছেন, জমিয়ে উপভোগ করেছেন।

বিয়ের পার্টিতে উপস্থিত অতিথিদের একজন বিবিসিকে বলেন-সারার পক্ষেই এই কাজ করা সম্ভব।



আর্কাইভ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন