শিরোনাম:
●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ●   বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ●   হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান ●   সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত ●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী ●   এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ●   আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা ●   বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

BBC24 News
শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » বিশ্বকাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিল ভারত
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » বিশ্বকাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিল ভারত
৩৫৬৬৮ বার পঠিত
শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বকাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিল ভারত

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: একেতো বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ, তারপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে প্রতিবেশী পাকিস্তানকে রীতিমতো ধসিয়ে দিল ভারত।

ভারতের তিন তারকা পেসার জসপ্রিত বুমরাহ, মোহম্মদ সিরাজ ও হার্দিক পান্ডিয়ার গতি এবং কুলদীপ যাদব ও রবিন্দ্র জাদেজার স্পিনে বিভ্রান্ত হয়ে ৪২.৪ ওভারে মাত্র ১৯১ রানেই অলআউট পাকিস্তান।

শনিবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ ওভারে স্কোর বোর্ডে ৪১ রান জমা করে সাজঘরে ফেরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আব্দুল্লাহ শফিক। শ্রীলংকার বিপক্ষে ১১৩ রানের ইনিংস খেলা শফিক, ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে ফেরেন ২৪ বলে মাত্র ২০ রানে।

এরপ অধিনায়ক বাবর আজমের সঙ্গে ২৭ বলে ৩২ রানের জুটি গড়ে ফেরেন আরেক ওপেনার ইমাম-উল-হকও। তিনি আউট হন ৩৮ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৩৬ রান করে।

দুই ওপেনারের উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করে পাকিস্তান। তৃতীয় উইকেটে অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ৮৩ রানের জুটি গড়েন।

২৯.৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৫৫ রান। দলের যখন এমন অবস্থা, তখন পাকিস্তানি সমর্থকরা আশা করেছিলেন স্কোর আড়াইশ ছাড়িযে যেতে পারে।

কিন্তু এরপর বালির বাধেঁর মতো ভেঙে যায় পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। মাত্র ৩৬ রানে ব্যবধানে ৮ উইকেট হারিয়ে ৪২.৪ ওভারে ১৯১ রানেই অলআউট হয় পাকিস্তান।

দলের হয়ে অধিনায়ক বাবর আজম ক্যারিয়ারের ১১১তম ম্যাচে ২৯তম ফিফটির পর আউট হন। তিনি ৫৮ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৫০ রান করেন। দলীয় ১৬৮ রানে ফেরেন মোহাম্মদ রিজওয়ান। তিনি ৬৯ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৪৯ রান করে আউট হন।

আসা-যাওয়ার মিছিলে অংশ নেন সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী ও হারিস রউফরা।

ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব ও রবিন্দ্র জাদেজা দুটি করে উইকেট শিকার করেন।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।