শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইসরাইলি অভিযানের প্রতিশোধে যুক্তরাষ্ট্রে ৬ বছরের শিশুকে ২৬বার আঘাত করে হত্যা
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইসরাইলি অভিযানের প্রতিশোধে যুক্তরাষ্ট্রে ৬ বছরের শিশুকে ২৬বার আঘাত করে হত্যা
৬১৯ বার পঠিত
সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসরাইলি অভিযানের প্রতিশোধে যুক্তরাষ্ট্রে ৬ বছরের শিশুকে ২৬বার আঘাত করে হত্যা

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের অভিযানের প্রতিশোধে যুক্তরাষ্ট্রে ৬ বছরের এক মুসলিম শিশুকে হত্যা করা হয়েছে।

সোমবার রয়টার্সের খবরে বলা হয়েছে , শনিবার দেশটির ইলিনয় অঙ্গরাজ্যের শহর শিকাগো থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমের প্লেইনফিল্ড শহরে এ হত্যার ঘটনা ঘটে। একই ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা।

শিশুটির মায়ের শরীরেও বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তিনি প্রাণে বেঁচে যাবেন বলে আশা করা হচ্ছে।
দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) তথ্য অনুযায়ী, নিহত শিশুটির নাম ওয়াদিয়া আল-ফাইয়োমে আর তার মায়ের নাম হান্নান শাহিন (৩২)।

হত্যার সময়ে সামরিক বাহিনীর সদস্যরা ব্যবহার করেন এমন ধরনের একটি ছুরি দিয়ে শিশুটিকে ২৬ বার আঘাত করা হয়েছে।
মুসলিমদের অধিকারের পক্ষে সোচ্চার থাকা কর্মীরা বলছেন, ফিলিস্তিন ও ইসরাইলের চলমান সংঘাতের জেরে ওই শিশু ও তার মায়ের ওপর ‘বিদ্বেষমূলক হামলা’ চালানো হয়েছে।

উইল কাউন্টি শেরিফের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ইলিনয়ের জোসেফ এম সুবা(৭১) নামের এক বাসিন্দাকে আটক করা হয়েছে। খুনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

এছাড়া বিদ্বেষমূলক অপরাধ সংঘটন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে ক্ষতিসাধনের চেষ্টার অভিযোগও করা হয়েছে সুবার বিরুদ্ধে। সুবাকে বর্তমানে কারাগারে রয়েছেন। কিছুদিনের মধ্যেই তাঁকে আদালতে হাজির করা হবে। তবে গোয়েন্দাদের কাছে কোনো জবানবন্দি দেননি সুবা ।

গোয়েন্দাদের বরাত দিয়ে শেরিফের কার্যালয় আরও জানায়, দুজনই মুসলিম হওয়ায় তাদেরকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্রে এমন ভয়ংকর বিদ্বেষমূলক কর্মকান্ডের কোনো জায়গা নেই। নিহত শিশুটি ছিল ফিলিস্তিনের একটি মুসলিম পরিবারের সদস্য। শান্তিতে বসবাস, জ্ঞান অর্জন ও প্রার্থনা করতে পারার আশায় যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিল পরিবারটি’।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না