শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

BBC24 News
সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » নিউজিল্যান্ডকে হারিয়ে শীর্ষে ভারত
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » নিউজিল্যান্ডকে হারিয়ে শীর্ষে ভারত
৫৮১ বার পঠিত
সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিউজিল্যান্ডকে হারিয়ে শীর্ষে ভারত

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: আইসিসির কোনো ইভেন্টে ২০০৩ সালের পর নিউজিল্যান্ডকে হারাল ভারত। কিউইদের ৪ উইকেটে হারিয়ে ২০ বছরের খরা কাটাল বিরাট কোহলিরা।বিশ্বকাপের চলমান ১৩তম আসরের হট ফেভারিট নিউজিল্যান্ড-ভারত। রোববারের আগে দুই দল নিজেদের প্রথম চার ম্যাচে টানা জয় পায়। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল নিউজিল্যান্ড। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে ছিল ভারত। রোববার কিউইদের হারিয়ে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত।

রোববার ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ড্যারিল মিচেলের (১৩০) সেঞ্চুরিতে ২৭৩ রান করে অলআউট হয় নিউজিল্যান্ড।

টার্গেট তাড়া করতে নেমে বিরাট কোহলির ১০৪ বলের ৮টি চার ও ২টি ছক্কায় সাজানো ৯৫ রানের ইনিংসে ভর করে ১২ বল আগেই জয় নিশ্চিত করে ভারত।

দলের জয়ে ৪৪ বলে তিন চার আর এক ছক্কায় ৩৯ রানের অনবদ্য ইনিংস খেলেন অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। ৪০ বলে ৪৬ রান করেন অধিনায়ক রোহিত শর্মা।

রোববার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৯ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় নিউজিল্যান্ড। এরপর দলের হাল ধরেন রাচিন রবিন্দ্র ও ড্যারিল মিচেল।

তৃতীয় উইকেটে তারা ১৫২ বলে ১৫৯ রানের জুটি গড়েন। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণেই একটা পর্যায়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৪৩ রান।

এরপর মাত্র ৩০ রানের ব্যবধানে নিউজিল্যান্ড হারায় ৬ উইকেট। শেষদিকে এমন ব্যাটিং বিপর্যয়ের কারণে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি কিউইরা।

দলের হয়ে ১২৭ বলে ৯টি চার আর ৫টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ১৩০ রান করেন মিচেল। এছাড়া ৮৭ বলে ৬টি চার আর এক ছক্কায় ৭৫ রান করেন রাচিন রবিন্দ্র। ভারতের হয়ে মোহাম্মদ শামি ৫৪ রানে ৫ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা